আন্তর্জাতিক

করোনায় মৃত্যু ১ লাখ ৩৩ হাজারের বেশি

ইন্টারন্যাশনাল ডেস্ক:

মহামারি আকারে বিশ্বের ২০৯টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে এ পর্যন্ত মারা গেছে এক লাখ ৩৩ হাজারেরও বেশি। গত ২৪ ঘণ্টায় নতুন করে মৃত্যু হয়েছে ৬ হাজার ৪৯৮ জনের।

২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে প্রায় ৬০ হাজার। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৫৫ হাজারেরও বেশি। সুস্থ হয়ে বাড়ি ফুরেছেন ৫ লাখ ৮ হাজার ৩৩৮ জন।

গত কয়েকদিনের মতো গত ২৪ ঘণ্টায় সবচে বেশি প্রাণহানি হয়েছে যুক্তরাষ্ট্রে, ১ হাজার ৫৫৮ জন। দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ হাজার ৬০৫ জনে। নতুন করে আক্রান্ত হয়েছে ৯ হাজারেরও বেশি। গত এক সপ্তাহের মধ্যে সবচে কম আক্রান্ত হয়েছে গতকাল। এ নিয়ে আক্রান্তের সংখ্যা অন্তত ৬ লাখ ২৩ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন প্রায় ৫০ হাজার।

যুক্তরাষ্ট্রের পর সবচে বেশি মারা গেছে ফ্রান্সে। গত ২৪ ঘণ্টায় নতুন করে মৃত্যু হয়েছে ১ হাজার ৪৩৮ জন। এ নিয়ে দেশটিতে মারা গেছে সাড়ে ১৭ হাজার ১৬৭ জন। আক্রান্ত হয়েছে প্রায় দেড় লাখ।

যুক্তরাজ্যে নতুন করে মারা গেছেন ৭৩৭ জন। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৮৬৮ জন। আক্রান্ত হয়েছে প্রায় এক লাখ।

ইতালিতে গত ২৪ ঘণ্টায় মারা গেছে ৫৭৮ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১ হাজার ৬৪৫‌ জনে। দেশটিতে আক্রান্ত হয়েছে ১ লাখ ৬৫ হাজারেরও বেশি।

স্পেনেও কমেছে মৃতের সংখ্যা। দেশটিতে নতুন করে মারা গেছে ৩২৪ জন। মোট মারা গেছে ১৮ হাজার ৫৭৯ জন। এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ১ লাখ ৬৭ হাজারেও বেশি।

করোনায় বেলজিয়ামে প্রাণহানি হয়েছে ২৮৩ জনের। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৪৪০ জনে। আক্রান্ত ৩৩ হাজারেরও বেশি।

করোনাভাইরাসের উৎপত্তিস্থল চীনে গত ২৪ ঘণ্টায় নতুন করে মারা গেছে একজন। এ নিয়ে দেশটিতে মৃত্যু হয়েছে মোট ৩ হাজার ৩৩৯ জনের। আক্রান্ত হয়েছে ৮২ হাজার ২৯৫ জন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা