আন্তর্জাতিক

করোনায় মৃত্যু আড়াই লাখ

ইন্টারন্যাশনাল ডেস্ক:

বিশ্বের ২০৯টি দেশ ও অঞ্চলে মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ২ লাখ ৫০ হাজার ৪৭৪ জন মারা গেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে মৃত্যু হয়েছে ২ হাজার ৩৩২ জনের।

এছাড়া নতুন করে আক্রান্ত হয়েছে ৫৫ হাজারেও বেশি মানুষ। বিশ্বব্যাপী মোট আক্রান্তের সংখ্যা ৩৬ লাখ ১৯ হাজারেরও বেশি। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন প্রায় ১১ লাখ ৭৮ হাজারের বেশি।

রিপোর্ট লেখা পর্যন্ত যুক্তরাষ্ট্রে নতুন করে প্রাণহানি হয়েছে ৫১৮ জনের। দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৯ হাজার ১১৬ জনে। নতুন করে আক্রান্ত হয়েছে ১২ হাজারেরও বেশি। আক্রান্তের সংখ্যা ১২ লাখ ছাড়িয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৮১ হাজার ৫২৬।

যুক্তরাজ্যে কমে আসছে মৃতের সংখ্যা। নতুন করে মারা গেছে ২৮৮ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৭৩৪ জনে। আক্রান্তের সংখ্যা ১ লাখ ৯০ হাজার ছাড়িয়েছে।

স্পেনে গত নতুন করে মারা গেছে ১৬৪ জন। মৃতের সংখ্যা ২৫ হাজার ৪২৮ জন। এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে প্রায় আড়াই লাখ।

ইতালিতে নতুন করে মারা গেছে ১৯৫ জন। এ পর্যন্ত মারা গেছে ২৯ হাজার ৭৯ জন। দেশটিতে আক্রান্তের সংখ্যা ২ লাখ ১১ হাজারেরও বেশি।

ব্রাজিলে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১ লাখ ছাড়িয়েছে। নতুন করে মারা গেছে ৭৬ জন। আগের দিন এ সংখ্যা ছিলো ২৭। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ১০৬ জনে। বিশেষজ্ঞরা বলছেন, ইউরোপ ও যুক্তরাষ্ট্রের পর করোনা মহামারি প্রকট আকার ধারণ করবে ব্রাজিলে।

করোনাভাইরাসের উৎপত্তিস্থল চীনে গত ২৪ ঘণ্টায় নতুন করে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৬৩৩ জনে। আক্রান্ত ৮২ হাজার ৮৩০ জন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা