আন্তর্জাতিক

করোনায় মৃতের সংখ্যা ছাড়ালো ৪১ হাজার, আক্রান্ত ৮ লাখ

আন্তর্জাতিক ডেস্ক:

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী প্রাণঘাতী নভেল করোনাভাইরাসে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ৪১ হাজার ছাড়িয়েছে। এছাড়া এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন আট লাখেরও বেশি মানুষ।

ওয়েবসাইটটির সর্বশেষ তথ্য অনুযায়ী বর্তমানে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেস ৪১ হাজার ২৩৪ জন। আর আক্রান্ত হয়েছেন ৮ লাখ ৩৫ হাজার ৮৯২ জন। এছাড়া সুস্থ হয়েছেন ১ লাখ ৭৪ হাজার ৪৫৪ জন।

করোনায় আক্রান্তের সংখ্যার দিক থেকে এখন যুক্তরাষ্ট্র সবার ওপরে। দেশটিতে এখন পর্যন্ত ১ লাখ ৭৬ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। আর মৃত্যু হয়েছে ৩ হাজার ৪৩১ জনের।

এছাড়া ইউরোপের দেশ স্পেনে গতকাল নতুন করে ৯১৩ জনের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে সেখানে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ২৬৯ জনে।

এদিকে ইতালিতে তাণ্ডব অব্যাহত রেখেছে করোনাভাইরাস। সেখানে নতুন করে ৮৩৭ জনের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে সেখানে মৃত্যু হয়েছে ১২ হাজার ৪২৮ জনের। আর আক্রান্ত হয়েছেন ১ লাখ ৫ হাজার ৭৯২ জন।

ইউরোপের আরেক দেশ ফ্রান্সে নতুন করে ৪১৮ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত দেশটিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে তিন হাজার ২৪ জনে। আর আক্রান্তের সংখ্যা ৪৪ হাজার ছাড়িয়েছে দেশটিতে।

অন্যদিকে জার্মানিতেও প্রতিদিন বাড়ছে মৃতের সংখ্যা। দেশটিতে নতুন করে ১০৪ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত দেশটিতে মোট মৃত্যু হয়েছে ৬৮২ জনের। আর আক্রান্তের সংখ্যা ৬৭ হাজারেরও বেশি।

যুক্তরাজ্যেও ভয়াবহ রূপ ধারণ করেছে করোনা। দেশটিতে করোনায় নতুন করে ১৮০ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে মৃত্যু হয়েছে এক হাজার ৪০৮ জনের। আর আক্রান্তের সংখ্যা ২২ হাজারের বেশি। এখন পর্যন্ত দেশটিতে আক্রান্তের দিক দিয়ে হাইপ্রোফাইল ব্যক্তিদের মধ্যে প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীও রয়েছেন।

মধ্যপ্রাচ্যের দেশ ইরানও রয়েছে চরম সঙ্কটের মধ্যে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১১৭ জনের মৃত্যু হয়েছে। এর ফলে সেখানে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ৮৯৮ জনে। আর মোট আক্রান্ত হয়েছে ৪৪ হাজারেরও বেশি মানুষ।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা