আন্তর্জাতিক

করোনায় বাড়ছে স্বর্ণের চাহিদা!

আন্তর্জাতিক ডেস্ক:

প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে বৃদ্ধি পাচ্ছে স্বর্ণের চাহিদা। রুশ সংবাদমাধ্যম আরটি' এর প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

বিগত চার বছরের মধ্যে এবার স্বর্ণের চাহিদা বেড়েছে ৮০ শতাংশ। মূলত করোনার কারণে কাগুজে মুদ্রার চেয়ে স্বর্ণই নিরাপদ এই অস্বস্তি পেয়ে বসেছে অর্থনৈতিক মন্দার ভেতরে।

এই মূহুর্তে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের চাহিদা রয়েছে ৫৩৯.৬ মেট্রিক টন। প্রথম প্রান্তিকে এমন চাহিদার পেছনে করোনাভাইরাসকেই একমাত্র কারণ বলে মনে করছে দি ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল। কারণ বিনিয়োগকারীদের ভরসা এই ধাতব খন্ডের ওপরই।

বিশ্বে প্রথম প্রান্তিকে মোট স্বর্ণের চাহিদা বৃদ্ধি পায় ৩ হাজার ১৮৫ মেট্রিক টন। যা গত বছরের একই সময়ে ছিল ১ হাজার ৮৩ মেট্রিক টন।

দি ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল আরো বলছে স্বর্ণের বার’এর পিছনে বিনিয়োগ কমেছে ২৪১.৬ মেট্রিক টন (১৯ শতাংশ)। কিন্তু কয়েনের চাহিদা বেড়েছে ৩৬ শতাংশ। কারণ ক্রেতারা নিরাপদ ক্রয় হিসেবে স্বর্ণকেই বেছে নিচ্ছে। তবে স্বর্ণালঙ্কারের চাহিদা কমেছে ৪০ শতাংশ।

বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক বিপুল পরিমাণ র্স্বণ কিনেছে। এর পরিমাণ হচ্ছে ১৪৫ মেট্রিক টন। করোনাভাইরাসের কারণে স্বর্ণের সরবরাহে ব্যাঘাত ঘটছে। খনিতে স্বর্ণের উৎপাদন কমেছে ৭৯৫.৮ মেট্রিক টন যা গত ৫ বছরে সর্বনিম্ন।

অর্থনীতিবিদরা বলছেন স্বর্ণের দর আরো বাড়তে যাচ্ছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) স্বর্ণের দাম ২ শতাংশ বেড়ে প্রতি আউন্স বিক্রি হয় ১৭১৬.৩৫ ডলার।

সান নিউজ/আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন ভবন হলেও যে কারণে দুর্ভোগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ সরকারি প্রাথমিক ব...

মেঘের ডানায়, সবুজের সীমানায়

চট্টগ্রামের সীতাকুণ্ডে একদিকে সুউচ্চ পাহাড়, অন্যদ...

তুরস্কে সাত ম্যাচ খেলেই রেকর্ড গড়লেন সালাহ

তুরস্কের শীর্ষ লিগে একটি নতুন রেকর্ড গড়লেন মোহাম্ম...

দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পু...

পূজার ছুটিতেও ব্যাংক খোলা থাকবে যে যে স্থানে

আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে টানা পাঁচ দিনের সরকারি...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

রোমাঞ্চকর শেষ বিকেলে জয় পেতে লড়ছে বাংলাদেশ

আবুধাবি টেস্টের শেষ সেশনের খেলা জমে উঠেছে। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে আফগা...

সম্পর্ক ভাঙনের গুঞ্জনে মুখ খুললেন কৌশানী

টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি কৌশানী মুখার্জি ও বনি সেনগুপ্ত। দীর্ঘ এক দশকেরও ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা