বিনোদন

করোনায় পরলোক জনপ্রিয় মার্কিন শিল্পী জন প্রিনি

বিনোদন ডেস্ক:

করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারালেন আমেরিকার কান্ট্রি মিউজিকের বরেণ্য শিল্পী, গীতিকার, কম্পোজার জন প্রিনি। তিনি মঙ্গলবার (৭ এপ্রিল) করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থান মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। পরিবারের পক্ষ থেকে এএফপি’কে এ খবর জানানো হয়েছে।

গত ৩ এপ্রিল প্রিনির স্ত্রী ফিওনা সামাজিক মাধ্যমে এক পোস্টে জানান, কান্ট্রি ও ফক মিউজিক স্টার অষ্টম দিনের মতো আইসিইউতে ভেন্টিলেটরে আছেন। তার ফুসফুসের সংক্রমণ রয়েছে।

প্রিনি ১৯৪৬ সালের ১০ অক্টোবর ইলিনয়ের মেউডে জন্মগ্রহন করেন। ১৯৬০ এর দশকে তিনি সংগীত জগতে প্রবেশ করেন। ১৯৭১ সালে প্রথম এলবাম প্রকাশ পায়, যা তাকে খ্যাতির শিখরে পৌঁছে দেয়। তিনি ভিয়েতনাম যুদ্ধের বিরুদ্ধে গান লিখেছেন এবং ২০০০ সালের শুরুর দিকে ইরাক ও আফগানিস্তানে মার্কিন যুদ্ধনীতির বিরোধীতা করেন।

জন প্রিনি তার প্রজন্মের প্রভাবশালী সংগীত রচয়িতা ছিলেন। পাঁচ দশক ধরে তিনি সংগীতে নিবেদিত ছিলেন, তাকে বলা হতো ‘আমেরিকার সংগীত রচনার মার্ক টোয়েন’। বব ডিলান তার প্রিয় সংগীত রচয়িতাদের মধ্যে প্রিনির নাম উল্লেখ করেছেন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

‘আত্মগোপনে’ সৌদি যুবরাজ

ইয়েমেনের ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুতিদের ঘন ঘন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হাম...

পুরান ঢাকায় মনজুর খান প্লাজায় ভয়াবহ অগ্নিকাণ্ড

পুরান ঢাকার চকবাজারের মনজুর খান প্লাজা মার্কেটে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘ...

ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় আগ...

দিল্লিতে বিরোধীদের পদযাত্রা ঘিরে নিরাপত্তা জোরদার, আটক ১২ সাংবাদিক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভোটার তালিকায় অনিয়মের...

চকবাজারে সাততলা ভবনের মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত একটি মার্কে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা