আন্তর্জাতিক

করোনায় আক্রান্ত ৩১ লাখ ছাড়ালো, যুক্তরাষ্ট্রেই ১০ লাখ

ইন্টারন্যাশনাল ডেস্ক:

বিশ্বব্যাপী করোনাভাইরাসে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলছে। প্রতিদিনই মৃত্যুর মিছিল যোগ হচ্ছে নতুন নতুন সংখ্যা। বিশ্বের ২০৯টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়া এ ভাইরাসে আক্রান্ত হয়ে নতুন করে মৃত্যু হয়েছে ২ হাজার ৯৮০ জনের। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ২ লাখ ১৪ হাজার ৪২৯ জনে।

গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ৪২ হাজারেও বেশি। বিশ্বব্যাপী মোট আক্রান্তের সংখ্যা ৩১ লাখ ৫ হাজারেরও বেশি। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন প্রায় ৯ লাখ ৪৪ হাজারের বেশি।

রিপোর্ট লেখা পর্যন্ত গতকাল নতুন করে যুক্তরাষ্ট্রে প্রাণহানি হয়েছে ১ হাজার ৬৫ জনের। দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৭ হাজার ৮৬২ জনে। নতুন করে আক্রান্ত হয়েছে ১১ হাজারেরও বেশি। শুধুমাত্র যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ১০ লাখ ২২ হাজারের বেশি। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৩৯ হাজার ৯২৭ জন।

যুক্তরাজ্যে এ পর্যন্ত মারা গেছে ২১ হাজার ৯২ জনে। আক্রান্ত সংখ্যা ১ লাখ ৫৭ ছাড়িয়েছে।

স্পেনে গত নতুন করে মারা গেছে ৩০১ জন। মৃত্যুর সংখ্যা ২৩ হাজার ৮২২ জন। এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ২ লাখ ৩২ হাজার ১২৮ জন।

ইতালিতে নতুন করে মারা গেছে ৩৮২ জন। এ পর্যন্ত মারা গেছে ২৭ হাজার ৩৫৯ জন। দেশটিতে আক্রান্ত হয়েছে ২ লাখ ১ হাজার ৫০৫ জন। যুক্তরাষ্ট্র ও স্পেনের পর তৃতীয় দেশ হিসেবে আক্রান্তের সংখ্যা ২ লাখ ছাড়ালো ইতালিতে।

ফ্রান্সে মারা গেছে সাড়ে ২৩ হাজার ২৯৩ জন। আক্রান্ত হয়েছেন ১ লাখ ৬৫ হাজার ৮৪২ জন। সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছে ৪৫ হাজার ৫১৩ জন।

গতকাল বেলজিয়াম নতুন করে মারা গেছে ১৩১ জন। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ৩৩১ জনে। আক্রান্ত ৪৭ হাজারেরও বেশি।

করোনাভাইরাসের উৎপত্তি স্থল চীনে নতুন করে মৃত্যুর খবর পাওয়া যায়নি। দেশটিতে এখন পর্যন্ত মারা গেছে ৪ হাজার ৬৩৩ জন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

‘আত্মগোপনে’ সৌদি যুবরাজ

ইয়েমেনের ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুতিদের ঘন ঘন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হাম...

পুরান ঢাকায় মনজুর খান প্লাজায় ভয়াবহ অগ্নিকাণ্ড

পুরান ঢাকার চকবাজারের মনজুর খান প্লাজা মার্কেটে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘ...

ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় আগ...

দিল্লিতে বিরোধীদের পদযাত্রা ঘিরে নিরাপত্তা জোরদার, আটক ১২ সাংবাদিক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভোটার তালিকায় অনিয়মের...

চকবাজারে সাততলা ভবনের মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত একটি মার্কে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা