আন্তর্জাতিক

করোনায় আক্রান্ত ২৬ লাখ, মৃত্যু ১ লাখা ৮২ হাজার

ইন্টারন্যাশনাল ডেস্ক:

বিশ্বব্যাপী করোনাভাইরাসে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলছে। কোনভাবেই থামানো যাচ্ছে না মৃত্যুর মিছিল। বিশ্বের ২০৯টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়া এ ভাইরাসে আক্রান্ত হয়ে গতকাল মৃত্যু হয়েছে ৪ হাজার ৯৯৪ জনের। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ১ লাখ ৮২ হাজার ৪৫৩ জনে।

গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ৫৮ হাজারেও বেশি। বিশ্বব্যাপী মোট আক্রান্তের সংখ্যা ২৬ লাখ ১৪ হাজারেরও বেশি। সুস্থ হয়ে বাড়ি ফুরেছেন প্রায় ৭ লাখ ১৪ হাজারের বেশি।

গতকাল রিপোর্ট লেখা পর্যন্ত সবচে বেশি প্রাণহানি হয়েছে যুক্তরাষ্ট্রে, ৯১৭ জন। দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৬ হাজার ২৩৫ জনে। নতুন করে আক্রান্ত হয়েছে ১২ হাজারেরও বেশি। শুধুমাত্র যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ৮ লাখ ৩০ হাজারের বেশি। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৩ হাজার ৪৪৮ জন।

যুক্তরাষ্ট্রের পর সবচে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাজ্যে। দেশটিতে নতুন করে মারা গেছে ৭৬৩ জন। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ১০০ জনে। আক্রান্ত সংখ্যা ১ লাখ ৩৩ হাজার ছাড়িয়েছে।

স্পেনে গত ২৪ ঘণ্টায় মারা গেছে ৪৩৫ জন। আগের দিন ছিলো ৪৩০ জন। মৃত্যুর সংখ্যা ২১ হাজার ৭১৭ জন। যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় দেশ হিসেবে আক্রান্তের সংখ্যা ২ লাখ ছাড়ালো। এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ২ লাখ ৮ হাজার ২৮৯ জন।

ইতালিতে নতুন করে মারা গেছে ৪৩৭ জন। এ পর্যন্ত মারা গেছে ২৫ হাজারেরও বেশি। দেশটিতে আক্রান্ত হয়েছে ১ লাখ ৮৭ হাজারেও বেশি।

ফ্রান্সে নতুন করে মৃত্যু হয়েছে ৫৪৪ জনের। এ নিয়ে দেশটিতে মারা গেছে সাড়ে ২১ হাজার ৩৪০ জন। আক্রান্ত হয়েছেন ১ লাখ ৫৯ হাজার ৮৭৭ জন। সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছে ৪০ হাজার ৬৫৭ জন।

গতকাল বেলজিয়াম নতুন করে মারা গেছে ২৬৪ জন। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ২৬২ জনে। আক্রান্ত ৪১ হাজারেরও বেশি।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

পাকিস্তানের পেশোয়ারে ছাদ ধসে প্রাণ গেল ২৯ জনের

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে এক মর্মান্তিক দুর্ঘ...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা