আন্তর্জাতিক
করোনাভাইরাস

করোনায় আক্রান্ত ১২ লাখ, মৃত্যু ৬৪ হাজার ছাড়িয়েছ

ইন্টারন্যাশনাল ডেস্ক:

আরও ভায়বহ হয়ে উঠছে বিশ্বব্যাপী মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাস নামে পরিচিত কোভিন-১৯।

গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৭৯ হাজার ৪৫৪ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১১ লাখ ৯৯ হাজার ৫৮৩ জনে। নতুন করে মৃত্যু হয়েছে ৫ হাজার ৪৮৮ জনের।

এ নিয়ে মোট মৃতের সংখ্যা ৬৪ হাজার ৬৬২ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে প্রায় ২ লাখ ৪৬ হাজার ১১০ জন।

বর্তমানে চিকিৎসা নিচ্ছে ৮ লাখ ৮৫ হাজার ৪৪১ জন। এদের মধ্য মারাত্বক ঝুঁকিতে আছে ৪২ হাজার ৭০ জন রোগী। চিকিৎসকরা বলছেন, তাদের সুস্থ হওয়ার সম্ভাবনা খুবি কম।

এই মুহূর্তে সবচে ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে যুক্তরাজ্যে। দেশটির সবকটি রাজ্যে ছড়িয়ে পড়া করোনায় নতুন করে আক্রান্ত হয়েছে ৩২ হাজার ৯৭২ জন। আগের ২৪ ঘণ্টায় ছিলো ৩২ হাজার ২৮৪ জন। এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ৩ লাখ ১০ হাজার ১৩৩ জন। মৃত্যু হয়েছে এক হাজার ৩৮ জনের। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ৪৪২ জনে। আগের দিন মৃতের সংখ্যা ছিলো এক হাজার ৩২৮ জন।

ইতালিতে গত ২৪ ঘণ্টায় মারা গেছে ৬৮১ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৩৬২ ‌ জনে। দেশটিতে আক্রান্ত হয়েছে এক লাখ ২৪ হাজার ৬৩২ জন।

১১ হাজার ছাড়িয়েছে স্পেনে মৃতের সংখ্যা। দেশটিতে মোট মৃতের সংখ্যা ১১ হাজার ৯৪৭ জন। ২৪ ঘণ্টায় মারা গেছে ৭৪৯ জন। এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে এক লাখ ২৬ হাজার ১৬৮ জন।

যুক্তরাষ্ট্র, ইতালি ও স্পেনের পর সবচে বেশি আক্রান্ত হয়েছে জার্মানিতে, ৯৬ হাজার ৯২ জন। মারা গেছে এক হাজার ৪৪৪ জন। গত ২৪ ঘন্টায় মারা গেছে ১৬৯ জন।

করোনায় আক্রান্ত হয়ে আজ সবচে বেশি মৃত্যু হয়েছে ফ্রান্সে, এক হাজার ৬৩ জন। এ পর্যন্ত মারা গেছে ৭ হাজার ৫৬০ জন। আক্রান্তের সংখ্যা ৮৯ হাজার ৯২ জন।

যুক্তরাজ্য গত ২৪ ঘণ্টায় মারা গেছে ৭০৮ জন। মোট মারা গেলো ৪ হাজার ৩১৩ জন। আক্রান্ত হয়েছে প্রায় ৪১ হাজার ৯০৩ জন।

আক্রান্তের দিক দিয়ে কোরানার উৎপত্তি স্থল চিনকে ছাড়িয়ে গেছে যুক্তরাষ্ট্র, স্পেন, ইতালি, ফ্রান্স ও জার্মান। চীনে বর্তমানে আক্রান্তের সংখ্যা ৮১ হাজার৬৩৯ জন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৩ হাজার ৩২৬ জন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন ভবন হলেও যে কারণে দুর্ভোগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ সরকারি প্রাথমিক ব...

মেঘের ডানায়, সবুজের সীমানায়

চট্টগ্রামের সীতাকুণ্ডে একদিকে সুউচ্চ পাহাড়, অন্যদ...

তুরস্কে সাত ম্যাচ খেলেই রেকর্ড গড়লেন সালাহ

তুরস্কের শীর্ষ লিগে একটি নতুন রেকর্ড গড়লেন মোহাম্ম...

পূজার ছুটিতেও ব্যাংক খোলা থাকবে যে যে স্থানে

আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে টানা পাঁচ দিনের সরকারি...

দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পু...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

রোমাঞ্চকর শেষ বিকেলে জয় পেতে লড়ছে বাংলাদেশ

আবুধাবি টেস্টের শেষ সেশনের খেলা জমে উঠেছে। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে আফগা...

সম্পর্ক ভাঙনের গুঞ্জনে মুখ খুললেন কৌশানী

টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি কৌশানী মুখার্জি ও বনি সেনগুপ্ত। দীর্ঘ এক দশকেরও ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা