আন্তর্জাতিক

করোনায় আক্রান্তের এক তৃতীয়াংশই যুক্তরাষ্ট্রের

ইন্টারন্যাশনাল ডেস্ক:

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে মোট আক্রান্তের এক তৃতীয়াংশই যুক্তরাষ্ট্রের বাসিন্দা।ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, ৩১ লাখ ৩৯ হাজার আক্রান্ত মানুষের মধ্যে যুক্তরাষ্ট্রেরই রয়েছে ১০ লাখ ৩৫ হাজার। মৃতের সংখ্যাতেও সব দেশকে ছাপিয়ে গেছে দেশটি।

এপর্যন্ত দেশটিতে করোনায় প্রাণ হারিয়েছে প্রায় ৬০ হাজার মানুষ। যেখানে বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২ লাখ ১৮ হাজার মানুষ। অর্থাৎ বিশ্বে মোট মৃত্যুর এক চতুর্থাংশের বেশি মারা গেছে ট্রাম্পের দেশে।

যুক্তরাষ্ট্র এর আগেই প্রথম দেশ হিসেবে করোনায় ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর তালিকায় নিজেদের নাম লেখায়। যার ধারেকাছেও কোনো দেশ নেই।

যুক্তরাষ্ট্রে মাত্র ১৮ দিনে করোনায় আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হয়েছে। অর্থাৎ আজ থেকে ১৮ দিন আগে দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা ছিল ৫ লাখ। শুধু যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যেই আক্রান্তের সংখ্যা ২ লাখের বেশি। দেশটির মোট আক্রান্তের মধ্যে যা ৩০ শতাংশ। জনবহুল নিউইয়র্কে করোনায় মারা গেছে প্রায় ২৩ হাজার।

আক্রান্ত ও মৃত্যুর দিক দিয়ে নিউইয়র্কের পর যথাক্রমে রয়েছে নিউ জার্সি, ম্যাসাচুসেটস, ক্যালিফোর্নিয়া ও পেনসেলভেনিয়া অঙ্গরাজ্য। নিউ জার্সিতে আক্রান্ত ১ লাখ ১৪ হাজারের মধ্যে ৬ হাজার ৪০০ এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। ম্যাসাচুসেটসে আক্রান্ত ৫৬ হাজারের মধ্যে ৩ হাজারের বেশি মানুষ মারা গেছে।

এমন অবস্থার মধ্যেই দেশের অর্থনীতি পুনরায় চালু করার জন্য তোড়জোড় শুরু করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (২৭ এপ্রিল) তিনি হোয়াইট হাউসে করোনা পরিস্থিতি নিয়ে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে অঙ্গরাজ্যগুলোর প্রধানদের স্কুল চালু করার আহ্বান জানিয়েছেন। শুধু তাই নয়, দেশের লকডাউন বিরোধীদের প্রকাশ্যে সমর্থন দিতেও দেখা যাচ্ছে তাকে।

তবে এই অবস্থায় দেশটিতে যদি সব কিছু পুনরায় খুলে দেওয়া হয় তাহলে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা রেকর্ড পরিমাণে বাড়তে শুরু করবে বলে আগাম সতর্ক করেছেন বিজ্ঞানী ও বিশেষজ্ঞরা।

করোনার কারণে বিশ্বে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশটির নাম যুক্তরাষ্ট্র। দেশটিতে গত পাঁচ সপ্তাহে চাকরি হারিয়েছেন ২ কোটি ৬০ লাখ মানুষ। ১৯৩০ সালে মহামন্দার পর দেশটিতে এত মানুষের বেকার হওয়ার ঘটনা এবারই প্রথম।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

ফুলবাড়ীর কয়লার দিকে দৃষ্টি সরকারের

দেশের উত্তরাঞ্চলের কয়লা তথা ফুলবাড়ির কয়লা উত্তোলন...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা