জাতীয়

করোনার দোহাই দিয়ে উন্নয়ন কাজ বন্ধ করা যাবে না : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

করোনা ভাইরাসের দোহাই দিয়ে দেশের উন্নয়ন কাজ বন্ধ না করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনা ভাইরাস প্রতিরোধের পাশাপাশি উন্নয়ন কাজও চলমান রাখার আহ্বান জানান তিনি।

রাজধানীর শেরেবাংলানগরস্থ এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের সভায় ১৯ মার্চ বৃহস্পতিবার প্রধানমন্ত্রী এ কথা বলেন।

সভায় চলতি ২০১৯-২০২০ অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি (আরএডিপি) অনুমোদন দেওয়া হয়। এনইসি সভায় ১ লাখ ৯২ হাজার ৯২১ কোটি টাকায় সংশোধিত এডিপি (আরএডিপি) অনুমোদন দেওয়া হয়েছে।

সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান প্রধানমন্ত্রীর অনুশাসনের বিষয়ে সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী সৎভাবে দেশের প্রয়োজনে সকলকে কাজ করতে বলেছেন। করোনার প্রভাবে উন্নয়ন কাজ কতটা বাধাগ্রস্ত হবে সেটা এখনই বলা সম্ভব নয় তবে করোনার দোহাই দিয়ে উন্নয়ন কাজ বন্ধ রাখা যাবে না। প্রধানমন্ত্রীর মূল বার্তা হলো প্রতিরোধ করতে হবে, কাজও করতে হবে। তবে আতঙ্ক ছড়ানো যাবে না।

তিনি আরও বলেন, এখন প্রযুক্তির সময়। তাই প্রযুক্তির মাধ্যমে অনেক কাজই করা যায়। তবে সবাইকে সতর্কভাবেই কাজ করতে হবে। মন্ত্রীসভা, একনেক এরকম গুরুত্বপূর্ণ বৈঠক ছাড়া অন্য বৈঠক এখন নিরুৎসাহিত করা হয়েছে।

বিভিন্ন প্রশ্নের জবাবে পরিকল্পনামন্ত্রী বলেন, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে কিছুটা হলেও করোনা ভাইরাসের প্রভাব পড়বে। তবে কতটা পড়বে এটা এখনই বলা কঠিন। ইতোমধ্যে বিমানের আয় কমে গেছে, রেলে যাত্রী কমেছে। এরকম আরো অনেক খাত আছে যাতে প্রভাব পড়বে।

তিনি বলেন, প্রকল্প বাস্তবায়নে আমরা সর্বোচ্চ চেষ্টা করবো। করোনা ভাইরাস একটি বৈশ্বিক সমস্যা। আতঙ্ক ছড়িয়ে কাজ নেই। আমাদের দায়িত্ব হচ্ছে জনগণকে রক্ষা করা। যারা দেশ ঢুকছেন তাদেরকে বোঝাতে হবে। বিদেশ থেকে আসার পর আত্মীয় স্বজনদের অনেক আবেগ কাজ করে। তাদের আবেগকে আমরা সম্মান করি। তাদের কোয়ারেন্টাইনের বিষয়ে বোঝাতে হবে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

পাকিস্তানের পেশোয়ারে ছাদ ধসে প্রাণ গেল ২৯ জনের

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে এক মর্মান্তিক দুর্ঘ...

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

বিশ্বে চীনের মুরগির মাংসের চাহিদা বাড়ছে

চীনের অভ্যন্তরে খাদ্যাভ্যাসে পরিবর্তন, সরকারের নীতিগত সহায়তা এবং ব্যাপক উৎপাদ...

মাত্র দুই সপ্তাহের রেমিট্যান্স ১৫১ কোটি ডলার

সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ দেশে রেমিট্যান্স ন...

জাতীয় দলে নতুন সেনসেশন রোনান সুলিভান

জাতীয় ফুটবল দলের দীর্ঘদিনের আক্রমণভাগের গোলখরা দূর করতে বড় ভূমিকা রাখতে পারে...

সকল সরকারি দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের নির্দেশ

সরকারি সব ধরনের দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা