আন্তর্জাতিক

করোনার কারণে বেকার হতে পারে আড়াই কোটি মানুষ: জাতিসংঘ

ইন্টারন্যাশনাল ডেস্ক:

জাতিসংঘের আন্তর্জাতিক শ্রম সংস্থা- আইএলও জানিয়েছে, করোনাভাইরাস বিশ্বব্যাপী মহামারি আকারে ছড়িয়ে পড়ার কারণে কর্মহীন হয়ে পড়তে পারেন প্রায় আড়াই কোটি মানুষ।

বিশ্ব অর্থনীতিতে করোনাভাইরাসের প্রভাব মূল্যায়ন করতে গিয়ে গতকাল (বুধবার) এক বিবৃতিতে এ তথ্য জানায় আন্তর্জাতিক শ্রম সংস্থা- আইএলও।

বিবৃতিতে বলা হয়, করোনাভাইরাসের বিস্তার এভাবে অব্যাহত থাকলে বিশ্বের অর্থনৈতিক মন্দা ২০০৮ সালের পরিস্থিতিকেও ছাড়িয়ে যেতে পারে। সেক্ষেত্রে বিশ্বের প্রতিটি দেশের অনেক চাকারিজীবী বেকার হয়ে পড়তে পারে। সেই সংখ্যাটা বিশাল, প্রায় আড়াই কোটি। মারাত্মকভাবে কমে যেতে পারে শ্রমজীবী মানুষের আয়।

এই পরিস্থিতি মোকাবিলার প্রতিটি দেশকে এখনই এ বিষয়ে করণীয় ঠিক করার আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক শ্রম সংস্থা।

২০১৯ সালের শেষদিকে চীনের উহান শহরে করোনাভাইরাসের প্রথম প্রকোপ দেখা দেয়। বর্তমানে বিশ্বের ১৬৫টি দেশে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী এ ভাইরাসটি। আক্রান্ত হয়েছে দুই লাখেরও বেশি। মারা গেছে প্রায় নয় হাজার। বিচ্ছিন্ন হয়ে পড়েছে দেশগুলো।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

রৌমারীতে ট্রাকচাপায় এক পরিবারের তিনজনসহ নিহত ৫

কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকচাপায় ইজিবাইকের একই পরিব...

ইনানী রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড...

ঢাবি শিক্ষার্থী তেহামীর মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ

কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা