বিনোদন

করোনামুক্ত হয়ে বাড়ি ফিরলেন প্রযোজক করিম মোরানি

বিনোদন ডেস্ক:

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে বিশ্ব বিনোদনে আসছে একের পর এক দুঃসংবাদ। কিন্তু এবােই ঘটলো ব্যতিক্রম, এলো সুসংবাদ! দুই মেয়ের পর এবার করোনামুক্ত হয়েছেন বলিউডের চিত্রপ্রযোজক করিম মোরানি।

শনিবার (১৮ এপ্রিল) সকালে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে বাড়ি ফিরেছেন শাহরুখ খানের ‘চেন্নাই এক্সপ্রেস’ ও ‘রা-ওয়ান’ সিনেমার এই প্রযোজক।

জানা যায় শুক্রবার (১৭ এপ্রিল) করোনা টেস্টের রিপোর্ট নেগেটিভ আসে করিম মোরানির। এরপর শনিবার (১৮ এপ্রিল) সকালেই হাসপাতাল থেকে ছাড়া পান তিনি।

ভারতীয় এক সংবাদ সংস্থাকে করিম মোরানি বলেন, আমার বন্ধু, পরিবার ও স্রষ্টার অসীম কৃপায় আমি সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারছি। আমার করোনা টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছে। নানাবতী হাসপাতালে আমি বেশ ভালোভাবেই ছিলাম। আমার চিকিৎসা, পরীক্ষা-নিরীক্ষা সবকিছুই ভালোভাবে হয়েছে। চিকিৎসক থেকে শুরু করে হাসপাতালের সমস্ত স্বাস্থ্যকর্মীই খুব ভালোভাবে কাজ করছেন।

করিম মোরানি আরও বলেন, আমি সুস্থ হয়ে বাড়ি ফিরলেও আমাকে এখনও ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে। আমি এই কয়েকদিন নিজের ঘর ছাড়া কোথাও বের হবো না।

জানা যায়, ভারতজুড়ে লকডাউনের আগেই শ্রীলঙ্কা থেকে ফিরেছিলেন করিম মোরানির মেয়ে শাজা। অন্যদিকে জয়পুরে শুটিং থেকে ফেরার পরই সর্দি-কাশিতে ভুগছিলেন তার আরও এক মেয়ে জোয়া। তারা দুজনেই করোনায় আক্রান্ত হন। এদের মধ্যে জোয়াকে মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে ও শাজাকে নানাবতী হাসপাতালে ভর্তি করা হয়। করিম মোরানিও নানাবতী হাসপাতালে ভর্তি ছিলেন। আপাতত তারা তিনজনেই সুস্থ।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

তিন শতাধিক শিশু রয়েছে দেশের কারাগারগুলোতে

দেশের বিভিন্ন কারাগারে বন্দি মায়েদের সঙ্গে ৩০৩ জন...

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৪৫

নোয়াখালীর বিভিন্ন থানায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে...

নতুন ভবন হলেও যে কারণে দুর্ভোগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ সরকারি প্রাথমিক ব...

দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পু...

সাফল্যের শিখরে অজয় দেবগানের ‘দৃশ্যম থ্রি’

মুক্তির দ্বিতীয় সপ্তাহেও সেই আগ্রহ ধরে রেখেছে অজয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা