জাতীয়

করোনাভাইরাস প্রতিরোধে তিন স্তরে কমিটি গঠন : স্বাস্থ্যমন্ত্রী

সান নিউজ ডেস্ক:

বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমন মোকাবেলায় তিন স্তরে কমিটি গঠন করা হয়েছে। দেশের প্রতিটি জেলা, উপজেলা এবং আন্তঃমন্ত্রণালয়ভিত্তিক এ কমিটিগুলো গঠিত হয়।

বুধবার (৪ মার্চ) বিকেলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠান (নিপসম) এর পুনঃসজ্জিত অডিটোরিয়াম ও নবনির্মিত ব্যায়ামাগারের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানান।

জাহিদ মালেক বলেন, করোনা ভাইরাস মোকাবেলার প্রস্তুতি হিসাবে ডাক্তার নার্সদের প্রশিক্ষণের মাধ্যমে প্রস্তুত রাখা, সার্বক্ষণিক হটলাইন খোলা রাখার ব্যাবস্থার পাশাপাশি দেশের প্রতিটি জেলা, উপজেলা এবং আন্তঃমন্ত্রণালয়ভিত্তিক তিনটি শক্তিশালী কমিটি গঠন করা হয়েছে।

তিনি বলেন, প্রতিটি উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা পর্যায়ে জেলা প্রশাসক ও আন্তঃমন্ত্রণালয়ের ক্ষেত্রে স্বাস্থ্যমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রীপরিষদ সচিব, মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিবসহ এডিবি, বিশ্ব ব্যাংক, ইউনিসেফ, ইউএসএইড সহ ৩১ সদস্যবিশিষ্ট তিনটি গুরুত্বপূর্ণ কমিটি করে দেয়া হয়েছে। সুতরাং দেশে কোন কারনে করোনা ভাইরাস চলে এলেও আশংকার কোন কারণ নেই।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, করোনা ভাইরাস বর্তমানে বিশ্বের ৭০ টিরও বেশি দেশে প্রবেশ করেছে।আমাদের দেশেও এই ভাইরাসটি চলে আসতে পারে। যদি ভাইরাসটি চলেও আসে তার জন্য স্বাস্থ্যখাতের সব ধরনের প্রস্তুতি রাখা হয়েছে। দেশের সকল বন্দরে মনিটরিং ব্যাবস্থা জোরদার করা হয়েছে।

স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আসাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, স্বাচিপ সভাপতি ডা. ইকবাল আর্সেনাল, সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. আব্দুল আজিজ, নিপসম-এর পরিচালক ডা. বায়োজীদ খুরশীদ রিয়াজ বক্তব্য রাখেন। বাসস।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা