জাতীয়

বঙ্গবন্ধু রেলওয়ে সেতু নির্মাণ ব্যয় বেড়েছে ৭০৪৬ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক:

যমুনা নদীতে বিদ্যমান ব্রীজের সমান্তরালে নতুন সেতু নির্মাণে সময় মতো কাজ শুরু না হওয়ায় ৭০৪৬ দশমিক ৮৮ কোটি টাকা ব্যয় বাড়ছে বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু নির্মাণ প্রকল্পের।

২০১৬ সালে যমুনা নদীতে নতুন সেতু নির্মাণ করতে ৯৭৩৪ দশমিক ০৭ কোটি টাকা ব্যয় ধরে প্রকল্পটি হাতে নেয়া হয়েছিল।

মঙ্গলবার একনেক সভায় ১৬৭৮০ দশমিক ৯৫ কোটি টাকা ব্যয় ধরে প্রকল্পটির প্রথম সংশোধনী প্রস্তাব অনুমোদন দেয়া হয়। যেখানে আগের চেয়ে ৭০৪৬ দশমিক ৮৮ কোটি টাকা অতিরিক্ত যোগ হলো।

রাজধানীর এনইসি সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভা শেষে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এ সব তথ্য জানান।

মন্ত্রী জানিয়েছেন, গতকালের সভায় মোট আট প্রকল্প অনুমোদন দেয়া হয়। এর মধ্যে যমুনা নদীতে বিদ্যমান সমান্তরালে নতুন সেতু নির্মাণ প্রকল্পসহ ঢাকা ওয়াসার জরুরি পানি সরবরাহ প্রকল্পটিও রয়েছে। ৭৩২ দশমিক ৩২ কোটি টাকা ব্যয় ধরে নেয়া প্রকল্পের কাজ শেষ হলে ঢাকা মহানগরী এলাকায় পাম্পের মাধ্যমে প্রতিদিন অতিরিক্ত ৪৪ দশমিক ৭ কোটি লিটার পানি উত্তোলন করা হবে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা