আন্তর্জাতিক

করোনাভাইরাস ছড়িয়েছে বাদুড়ের মাধ্যমে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আন্তর্জাতিক ডেস্ক:

বিশ্ব পরিস্থিতিতে প্রাণঘাতী করোনাভাইরাস বাদুড়ের মাধ্যমেই ছড়িয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

মঙ্গলবার (২১ এপ্রিল) বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, হাতে আসা সমস্ত প্রমাণাদি বিশ্লেষণ করে তারা জানতে পেরেছে, জৈব গবেষণাগার নয় বাদুড়ের মাধ্যমেই এর উৎপত্তি।

একইসঙ্গে চীনের একটি সামরিক জীবাণু অস্ত্র গবেষণাগার থেকে ভাইরাসটি ছড়িয়ে পড়ার যে অভিযোগ বেইজিংয়ের বিরুদ্ধে উঠেছিল তা নাকচ করে দিয়েছে সংস্থাটি।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, জাতিসংঘের এই অঙ্গ সংস্থার এক মুখপাত্র আজ এই তথ্য জানিয়েছেন।

তবে চীনের বিরুদ্ধে অভিযোগ ছিল করোনাভাইরাস হলো তাদের তৈরি একটি জীবাণু অস্ত্র। অস্ত্রের কার্যকারিতা পরীক্ষার জন্য সাধারণের মধ্যে জীবাণু ছেড়ে দিয়েছে চীন কর্তৃপক্ষ। তারপরই তা গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে। এই বিতর্কে শামিল আছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

গত সপ্তাহেই তিনি বলেছেন, চীনের মধ্যাঞ্চলের হুবেই প্রদেশের সরকারি গবেষণাগার থেকে এই ভাইরাসের উৎপত্তি কিনা তা খতিয়ে দেখছে তার প্রশাসন। তবে অনেকে তার এমন দাবিকে চীনের বিরুদ্ধে ‘ষড়যন্ত্র তত্ত্ব’ হিসেবে অভিহিত করছেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখপাত্র ফেডেলা শায়েব জেনেভায় এক নিউজ ব্রিফিংয়ে বলেন, প্রাপ্ত সব প্রমাণাদি অনুযায়ী ভাইরাসটি প্রাণী থেকেই মানুষে ছড়িয়েছে। এটা কোনো গবেষণাগারে তৈরি কিংবা সেখান থেকে ছড়িয়ে দেয়া হয়নি। সম্ভবত এই ভাইরাস বাদুড় থেকেই বিস্তার লাভ করেছে।

তবে প্রাণী থেকে কীভাবে এই প্রাণঘাতী ভাইরাস মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এমনটা নিশ্চিত হওয়া না গেলেও এটা অবশ্যম্ভাবী যে ভাইরাসটির উৎপত্তি প্রাণী থেকে হয়েছে। আর মানুষ ও ভাইরাসের মধ্যে করোনার বিস্তারের যোগসূত্র হিসেবে কাজ করেছে অন্য কোনো প্রাণী।

করোনাভাইরাসের বৈশ্বিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটার জানিয়েছে, বর্তমানে মোট ২৫ লাখ ৯৯৩ জন লোক করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে মৃত্যু হয়েছে ১ লাখ ৭১ হাজার ৬৯৩ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন ৬ লাখ ৫৮ হাজার ১১৪ জন।

গত বছরের ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরে সর্বপ্রথম শনাক্ত হয় এই ভাইরাস। এরপর খুব দ্রুতই সেটি গোটা চীন ও সেখান থেকে পুরো বিশ্বে ছড়িয়ে পড়ে। বর্তমানে এটি বিশ্বের ২১০টির বেশি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। সূত্র: রয়টার্স।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টেকনাফে অটোরিকশা থেকে ৭০ হাজার ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী বিশেষ অভিযানে একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে ব...

৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত  বহাল

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের কারণে সমুদ্রবন্দর ও উপকূলীয় এলাক...

টঙ্গীবাড়িতে কাঠাদিয়া-শিমুলিয়া খেলার মাঠ উদ্বোধন

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার কাঠাদিয়া-শিমুলিয়া খেলার মাঠের শুভ উদ্বোধন ক...

কিশোরগঞ্জ জেলা ছাত্রশিবিরের নতুন সভাপতি মুজাহিদ, সেক্রেটারি আবু আহমেদ

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কিশোরগঞ্জ জেলা শাখার ২০২৬ সালের অবশিষ্ট সেশনের জ...

পাঁচ বছরেই দ্বিগুণ হতে পারে স্বর্ণের দাম

বিশ্বজুড়ে অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর...

বন্যায় মৃত বেড়ে ৫৯, ক্ষতিগ্রস্ত ৭ জেলা

দেশের সাত জেলায় চলমান বন্যা, অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড়ধসের ঘটনায় মৃতের সংখ...

মুন্সীগঞ্জে ১ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ১ কেজি ৭০০ গ্রাম গাঁজা ও মাদ...

ইসলামী ব্যাংকের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর চট্টগ্রাম অঞ্চলের ২ দিনব্যাপী অর্ধ-বার্ষিক ব...

সমুদ্রপথে ঢুকছে অবৈধ অস্ত্রের চালান, সক্রিয় আন্তর্জাতিক চক্র

বাংলাদেশে অবৈধ অস্ত্র প্রবেশের নতুন নতুন পথ নিয়ে উদ্বেগ বাড়ছে। সীমান্তবর্তী দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা