বিনোদন

কবি বুদ্ধদেব দাশগুপ্ত আর নেই

বিনোদন প্রতিবেদক : না ফেরার দেশে পাড়ি জমালেন বাংলা চলচ্চিত্রের অন্যতম নির্মাতা ও কবি বুদ্ধদেব দাশগুপ্ত। ৭৭ বছর বয়সে দক্ষিণ কলকাতায় নিজের বাসভবনে ঘুমের মধ্যেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এ নির্মাতা।

যদিও বেশ কিছুদিন ধরে তার শারীরিক অসুস্থতাও ছিল। ভুগছিলেন কিডনিজনিত রোগে। নিয়মিত চলছিল ডায়ালাইসিসও।

বৃহস্পতিবার (১০ জুন) সকালে তার এই মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই গভীর শোকে ছায়া নেমেছে বাংলা চলচ্চিত্র জগতে।

কবি বুদ্ধদেবের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়সহ চলচ্চিত্র জগতের বিশিষ্টজনরা।

পরিচালকের স্ত্রী সোহিনী দাশগুপ্ত বুদ্ধদেব দাশগুপ্তের মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, সকালে ঘুম থেকে ডাকতে যান। কিন্তু কোনও সাড়াশব্দ না পেয়ে নির্মাতার ব্যক্তিগত চিকিৎসককে ডাকেন। চিকিৎসক এসে পরিচালকের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন।

১৯৪৪ সালে ১১ ফেব্রুয়ারি পুরুলিয়া জেলায় জন্মগ্রহণ করেন বুদ্ধদেব দাশগুপ্ত। ১৯৬৮ সালে একটি তথ্যচিত্র নির্মাণের মধ্য দিয়ে পরিচানায় যাত্রা শুরু করেন বুদ্ধদেব। ‘দূরত্ব’, ‘নিম অন্নপূর্ণা’, ‘গৃহযুদ্ধ’, ‘মন্দ মেয়ের উপাখ্যান’, ‘স্বপ্নের দিন’, ‘উড়োজাহাজ’-এর মতো ছবি নির্মাণ করে দর্শকদের কাছে প্রশংসিত হয়েছেন।

‘বাঘ বাহাদুর’, ‘চরাচর’, ‘লাল দরজা’, ‘মন্দ মেয়ের উপাখ্যান’, ‘কালপুরুষ’ ছবির জন্য ভারতের জাতীয় পুরস্কার পেয়েছেন তিনি।

নির্মাণের পাশাপাশি সাহিত্য জগতেও তার পদচারণা ছিল। কফিন কিম্বা সুটকেস, হিমজগ, ছাতা কাহিনি, রোবটের গান, শ্রেষ্ঠ কবিতা, ভোম্বোলের আশ্চর্য কাহিনি ও অন্যান্য কবিতাসহ বেশ কয়েকটি কবিতা বই লিখেছেন বুদ্ধদেব দাশগুপ্ত।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

পাকিস্তানের পেশোয়ারে ছাদ ধসে প্রাণ গেল ২৯ জনের

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে এক মর্মান্তিক দুর্ঘ...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা