খেলা

কনওয়ে ঝড়ে কিউইদের রানের পাহাড়

স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের ওয়ানডেতে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ দল। এবার হ্যামিল্টনের সেডন পার্কে রোববার (২৮ সেপ্টেম্বর) টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ডেভন কনওয়ে এবং উইল ইয়ংয়ের দুর্দান্ত ইনিংসে নির্ধারিত ২০ ওভার শেষে ৩ উইকেটে ২১০ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। কনওয়ে অপরাজিত থাকেন ৯২ রানে।

কিউইদের মাটিতে অভিষেক বাঁ হাতি স্পিনার নাসুম আহমেদের। মার্টিন গাপটিলকে প্রথম চারটি বল ডট দিলেন, এরপর পঞ্চম বলে এক রান নিয়ে কিউইদের অভিষিক্ত ফিন অ্যালেনকে স্ট্রাইক দিলেন তিনি। আর প্রথম বলেই বোল্ড হয়ে ফিরলেন অ্যালান। অভিষেকের প্রথম ওভারেই আরেক অভিষিক্তকে তুলে নিয়ে উইকেটের খাতা খুললেন নাসুম।

এরপর নিজের ১০০তম টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামা অভিজ্ঞ মার্টিন গাপটিল টাইগার বোলারদের ওপর ছড়ি ঘোরাচ্ছিলেন। তবে তাকে খুব বেশি দূর এগোতে দেননি নাসুম। নিজের ত্বৃতীয় ওভারের ৫ম বলে গাপটিলকে সৌম্য সরকারের তালুবন্দি করেন নাসুম। এর আগে ২৭ বলে ৩৫ রানের ইনিংস খেলেন গাপটিল।

এরপর তৃতীয় উইকেটে ডেভন কনওয়ে এবং উইল ইংয়ের দুর্দান্ত জুটিতে ঘুরে দাঁড়ায় কিউইরা। এই জুটিতে ভর করেই বড় সংগ্রহের ভিত গড়ে কিউইরা। উইকেটের দুই প্রান্ত থেকে কনওয়ে এবং ইয়ংয়ের দুর্দান্ত ব্যাটিংয়ে বড় পুঁজি দাঁড় করায় নিউজিল্যান্ড। তবে ইনিংসের ১৭তম ওভারের ৫ম বলে ৩০ বলে ৫৩ রানের ইনিংস খেলা উইল ইয়ংকে তুলে নেন মেহেদি হাসান। ইয়ং ফিরলে কনওয়ের সঙ্গে ১০৫ রানের জুটি ভাঙে।

শেষ দিকে গ্লেন ফিলিপসের ১০ বলে ২৪ রানের ক্যামিও ইনিংসে নির্ধারিত ২০ ওভার শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ৩ উইকেটে ২১০ রানের। কনওয়ে অপরাজিত থাকেন ৯২ রানে।

স্কোরকার্ড : নিউজিল্যান্ড: ২১০/৩; ২০ ওভার; (গাপটিল ৩৫, অ্যালেন ০, কনওয়ে ৯২, ইয়ং ৫৩, ফিলিপস ২৪); (নাসুম ৪-০-৩০-২, শরিফুল ৪-০-৫০-০, মেহেদি হাসান ৪-০-৩৭-১, সাইফউদ্দিন ৪-০-৪৩-০, মোস্তাফিজুর ৪-০-৪৮-০)।
বাংলাদেশের লক্ষ্যে ২১১ রানের।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলা বন্দরে ১৫৩৮ কোটি টাকার চ্যানেল সংরক্ষণ ড্রেজিং প্রকল্প শুরু

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা চ্যানেলের নাব্যতা ধরে রাখতে এবার শুরু...

বোয়ালমারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখ...

বাংলাদেশে গ্যাসের নতুন আশা: ৪ ট্রিলিয়ন ঘনফুটের সম্ভাবনা

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দেশীয় গ্যাস অনুসন্ধানে বড় উদ্যোগ নি...

পরীক্ষার হলে মোবাইল ব্যবহার, এইচএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার

মুন্সীগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজ কেন্দ্রে (এইচএসসি) পরীক্ষার হলে মোবাইল ফোন ব...

মোংলা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত  

বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি নিম্নচাপের প্রভাবে মোংলা সমুদ্রবন্দরসহ সমগ্র উপকূলীয়...

মোংলায় বৈরী আবহাওয়া, দুর্ভোগে উপকূলের খেটে খাওয়া মানুষ 

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে মোংলা সমুদ্র বন্...

শিলই ইউনিয়নে পদ্মার ভাঙন: টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন  

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে মুন্সীগঞ্জের শিলই ইউনিয়নের বিস্তীর্ণ জনপদ চরম হুমকি...

পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন

রোমাঞ্চে ভরা এক ম্যাচের শেষ মুহূর্তে গোল করে পর্তুগালকে বিদায় জানিয়ে কোয়ার্টা...

যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে উড়িয়ে কোয়ার্টারে বেলজিয়াম

বিতর্কের আবহ নিয়েই মাঠে নেমেছিল যুক্তরাষ্ট্র, তবে মাঠের খেলায় পুরোপুরি ব্যর্থ...

বিকেল ৩টায় শুরু সংসদ অধিবেশন

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন, যা বাজেট অধিবেশন-২০২৬ হিসেবে পরিচিত, আজ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা