বিনোদন

ঈদে তানজীব-পূজার এক অন্য রকম গান

বিনোদন ডেস্ক:

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিশেষ একটি মিউজিক্যাল ফিল্ম প্রকাশ করেছে প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি। ধারণা করা হচ্ছে, এই ঈদের সবচেয়ে ব্যতিক্রমী প্রকাশনা হতে যাচ্ছে এটি।

তানজীব সারোয়ার ও পূজার গাওয়া ‘ফানুস’ নামের এই মিউজিক্যাল ফিল্মের প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন ইমরান খান ও নীপা। এতে ভিন্নরূপে দেখা মিলেছে দুই কণ্ঠশিল্পকেও।

‘ফানুস’ গানটির কথা-সুর করেছেন তানজীব সারোয়ার নিজেই। সংগীতায়োজন করেছেন বিবেক মজুমদার। আর জাদু-বাস্তবতাকে ঘিরে ভিডিওচিত্রটি তৈরি করেছেন তানভীর সেহজাদ। যে ভিডিওতে জাদু-বাস্তবতার গল্পের সঙ্গে উঠে এসেছে রাজস্থানের উট, মরুভূমি আর সেখানকার মানুষের বিচিত্র জীবনের চিত্র।

এই মিউজিক্যাল ফিল্ম প্রকাশের পর থেকে বিস্ময় প্রকাশ করে চলেছেন শ্রোতা, দর্শক ও সমালোচকরা। কারণ, এর আগে এমন ধারার কাজ সচরাচর দেখা যায়নি বাংলাদেশে। বিশেষ করে গানটির কথা-সুরের বৈচিত্র্য এবং ভিডিওটির লোকেশন ও গল্পভাবনা চমকে দেওয়ার মতো।

তানজীব সারোয়ার বলেন, ‘মূলত পূজার অনুরোধেই গানটি আমি তৈরি করি। সে বলেছিল, একটু ভিন্নধারার কথা-সুরের কিছু করতে। আমিও সাহস পেলাম। এবং গানটা তৈরি করলাম। এটা আসলে মিশ্র রাগের ওপর তৈরি একটি গান। আমি বলবো, গান যেমন তেমন, এর ভিডিওটা হয়েছে সত্যিই বিস্ময়কর সুন্দর। আমার মনে হয়, প্রত্যেক শিল্পীরই এমন কিছু ব্যতিক্রম কাজ থাকা দরকার।’

এদিকে পূজা বলেন, ‘কাজটি প্রকাশের পর মিশ্র প্রতিক্রিয়া পাচ্ছি। এরমধ্যে অনেকেই বলছেন, গানটির কথা-সুর-ভিডিও সবই সুন্দর, কিন্তু কিছুই বুঝি না! হ্যাঁ, আমি এই প্রতিক্রিয়াই চেয়েছি। আমি চেয়েছি জনপ্রিয়তার পেছনে ছুটতে ছুটতে একটু থমকে দাঁড়াতে। চেয়েছি, এক্সপেরিমেন্টাল কিছু করে দেখাতে। সবার সহযোগিতায় আমি সেটা করার চেষ্টা করেছি এই গানটির মাধ্যমে।’

পূজা আরও জানান, তানজীব সারোয়ারের সঙ্গে শিগগিরই তার আরেকটি গানচিত্র মুক্তি পাবে। সেটি তৈরি হচ্ছে একেবারে জনপ্রিয় ধারাকে মাথায় রেখে। তবে সুযোগ পেলেই, তিনি ‘ফানুস’ ঘরানার এমন এক্সপেরিমেন্টাল কাজ করতে চান।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টেকনাফে অটোরিকশা থেকে ৭০ হাজার ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী বিশেষ অভিযানে একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে ব...

৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত  বহাল

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের কারণে সমুদ্রবন্দর ও উপকূলীয় এলাক...

কিশোরগঞ্জ জেলা ছাত্রশিবিরের নতুন সভাপতি মুজাহিদ, সেক্রেটারি আবু আহমেদ

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কিশোরগঞ্জ জেলা শাখার ২০২৬ সালের অবশিষ্ট সেশনের জ...

রেজিস্ট্রেশন এমপ্লয়ীজ অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

নোয়াখালীতে বিভাগীয় সম্মেলনের মাধ্যমে বাংলাদেশ রেজিস্ট্রেশন এমপ্লয়ীজ অ্যাসো...

আশুলিয়ায় স্বেচ্ছাসেবক দল নেতা দয়ালের ‘মাদক সাম্রাজ্য’

রাজনৈতিক পটপরিবর্তনের পর পুরনো গডফাদাররা পালালেও তাদের শূন্যস্থান পূরণে সময় ল...

শেখ হাসিনাসহ ৪১ আসামির তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে

২০১৩ সালে শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের ঘটনায় তদন...

রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৮

ইউক্রেনের বিস্ফোরকবাহী ড্রোনের একাধিক হামলায় রাশিয়ার পশ্চিমে মস্কো ও তামবভ অঞ...

পাঁচ দিনের সরকারি সফরে তুরস্কে সেনাপ্রধান

তুরস্ক সরকারের বিশেষ আমন্ত্রণে পাঁচ দিনের সরকারি সফরে রোববার (১৯ জুলাই) তুরস্...

ইরানে মার্কিন হামলার অষ্টম দিন

টানা ৮ দিন ধরে ইরানে হামলা চালিয়ে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটির অষ্টম দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা