লাইফস্টাইল

ঈদে ঘরোয়া টোটকায় তৈরি করুন এয়ার ফ্রেশনার

লাইফস্টাইল ডেস্ক: এই ঈদে ঘরে খাকুক সজীবতার ছোঁয়া । আর তার জন্য অনেকই ব্যবহার করেন সুগন্ধযুক্ত এয়ার ফ্রেশনার। যা ঘরে কৃত্রিম সুগন্ধ ছড়ায় এবং সেই সাথে বাড়তি খরচের ঝামেলা। কিন্তু কৃত্রিম সুগন্ধির পরিবর্তে বাড়িতে প্রাকৃতিক সুগন্ধ যোগ করা যায় বাড়তি খরচের ঝামেলা ছাড়াই । যা আপনি ঘরে বসে হাতের কাছের জিনিস দিয়েই নিজেই তৈরি করতে পারবেন।

তবে চলুন জেনে নেয়া যাক কীভাবে বাড়ির জন্য নিজের পছন্দসই সুগন্ধি তৈরি করবেন-

লেবু ও রোজমেরি
লেবু ও রোজমেরির সুগন্ধি তৈরি করতে একটি পাত্রে কাটা লেবু, চার ডাল তাজা রোজমেরি এবং এক টেবিল চামচ ভ্যানিলা এক্সট্র্যাক্ট দিয়ে চুলায় রেখে কিছুক্ষণ গরম করুন। তারপর পাত্রটিতে কিছুটা পানি যোগ করুন এবং কম আঁচে গরম করতে দিন। কিছুক্ষণ পর নামিয়ে ঠাণ্ডা করে স্প্রে বোতলে ঢেলে নিন।

লেবু ও কমলা খোসা
বাড়িতে তাজা এবং প্রাকৃতিক সুবাসের চেয়ে ভালো আর কিছুই হতে পারে না। প্রাকৃতিক সুবাস তৈরি করতে যা করতে হবে তা হলো, লেবুর খোসা কমলার খোসা বা অন্যান্য কোনো পছন্দের সাইট্রাস ফলের খোসা ফুটন্ত গরম পানিতে ছেড়ে দিন। এবারে এতে এসেনসিয়াল অয়েল দিয়ে নামিয়ে নিন। এসেনসিয়াল অয়েল প্রাকৃতিক সুগন্ধি আনতে সহায়তা করে। এখন একটি স্প্রে বোতলে ঢেলে সারা বাড়িতে এটি ব্যবহার করতে পারেন।

পটপৌরি
পটপৌরির আলাদা একটা সুগন্ধ আছে। এর জন্য আপনি গাছও লাগাতে পারেন আবার পটপৌরির পাতা দিয়েও সুগন্ধি বানাতে পারেন। দীর্ঘস্থায়ী সুবাসের জন্য এসেনসিয়াল অয়েল ব্যবহার করতে পারেন।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সৌদি আরব পৌঁছেছেন ৫৩৪১০ জন বাংলাদেশি হজযাত্রী

চলতি বছর হজ করতে বাংলাদেশ থেকে মঙ্গলবার (১২ মে) দি...

পটুয়াখালীর বিভিন্ন রুটে বাড়ছে যাতায়াত ব্যয়

সারাদেশের অভ্যন্তরীণ নৌপথে চলাচলকারী স্পিডবোটের যা...

সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই

আওয়ামী লীগের প্রবীণ নেতা, মুক্তিযোদ্ধা, সাবেক গৃহা...

একনেকে ৩৫ হাজার কোটি টাকার ‘পদ্মা ব্যারেজ’ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) প্র...

বন্ধুদের সঙ্গে আজ আড্ডা দেবেন কবি মজিদ মাহমুদ 

কয়েক বছর ধরে জন্মদিনে ঢাকায় থাকেন না সব্যসাচী লেখক...

২০২৭ সালের এসএসসি পরীক্ষা ৭ জানুয়ারি শুরু, এইচএসসি ৬ জুন

আগামী ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে...

সিভিল এভিয়েশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ব...

বিশ্বকাপ ফাইনালের হাফটাইমে পারফর্ম করবেন ম্যাডোনা, শাকিরা ও বিটিএস

ফুটবল আর সংগীত এক জগৎ না। কিন্তু ফুটবল বিশ্বকাপ এল...

ফতুল্লায় গ্যাস বিস্ফোরণ: বাবা ও বোনের পর চলে গেল ছোট্ট মুন্না

নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় বাসায় গ্যাসের লাইনের...

রেললাইনে হেঁটে গেম খেলছিল দুই কিশোর, ট্রেনে কাটা পড়ে মৃত্যু

গাজীপুরের ধীরাশ্রম এলাকায় ট্রেনে কাটা পড়ে দুই কি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা