আন্তর্জাতিক

ইতালিতে ৫১ চিকিৎসকের মৃত্যু, আক্রান্ত ৬ সহস্রাধিক

ইন্টারন্যাশনাল ডেস্ক:

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের করাল ছোবলে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে ইতালি। প্রতিদিন করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের সেবা দিতে গিয়ে নিজেরাও মরণঘাতি ভাইরাসটিতে আক্রান্ত হচ্ছেন। দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে কমপক্ষে ৫১ জন চিকিৎসক মারা গেছেন। আর আক্রান্ত হয়েছেন ৬ হাজারেরও বেশি স্বাস্থ্যকর্মী।

ইতালির চিকিৎসক ফাউন্ডেশন জানিয়েছে, দেশটিতে করোনাভাইরাসে চিকিৎসকদের মৃত্যুর তালিকা দীর্ঘ হচ্ছে। প্রতিদিন স্বাস্থ্যকর্মীদের আক্রান্তের সংখ্যা বাড়ছে।

করোনায় মারা যাওয়া চিকিৎসকদের প্রায় বেশির ভাগই ইতালির লম্বার্ডি অঞ্চলে কাজ করতেন। বাকিরা সব নেপলস (দক্ষিণ ইতালি), এমিলিয়া রোমাগনা (উত্তর ইতালি) এবং মারচেতে (মধ্য ইতালি) অঞ্চলের।

এদিকে, প্রধানমন্ত্রী জোসেপ্পে কন্তের আহবানে সাড়া দিয়ে বিপদ জেনেও ৭ হাজার ২২০ জন অবসরপ্রাপ্ত চিকিৎসক, নার্স ও অ্যাম্বুলেন্স কর্মী দেশের এই দুর্দিনে স্বাস্থ্যসেবা দিতে করোনায় আক্রান্তদের পাশে দাঁড়িয়েছেন।

সবশেষ খবর অনুযায়ী, দেশটিতে করোনায় মৃত্যুর সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে গেছে। আর আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯২ হাজার ৪৭২ জনে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ক্যারিবিয়ান শিবিরে এক পরিবর্তন

ব্যক্তিগত কারণে ওয়েস্ট ইন্ডিজ দল থে...

মুখোশ পরে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি

নোয়াখালীর বেগমগঞ্জে মুখোশ পরে দোকানে ঢুকে মিজানুর...

নানা আয়োজনে ভোলায় লালনের তিরোধান দিবস পালিত

বাউলসম্রাট লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে...

দোকানের সিসি ক্যামেরায় চুইংগাম লাগিয়ে মালামাল চুরি

ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার থানা রোডে মোল্যা ফাস্টফুড কর্নার নামে একটি দোকানে...

ফাইনালের দৌড়ে টিকে থাকতে বাংলাদেশের সামনে যে কঠিন সমীকরণ

ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের শুরুটা একেবারেই ভালো হলো না বাংলাদেশ দলের জন্য। সং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা