আন্তর্জাতিক

ইতালিতে ফের বাড়ল মৃতের সংখ্যা

আন্তর্জাতিক ডেস্ক:

ইউরোপের দেশ ইতালিতে ফের বাড়ল করোনায় মৃতের সংখ্যা। দেশটিতে গত শুক্রবার (১৭ এপ্রিল) করোনায় আক্রান্ত হয়ে মারা যায় ৫৭৫ জন। এবং এর আগের দিন মারা যায় ৫২৫ জন। ফলে দেখা যায় আগের দিনের তুলনায় করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা একদিনে বেড়েছে ৫০ জন।

প্রাণঘাতী এই করোনাভাইরাসে দেশটিতে এখন পর্যন্ত মোট মৃতের সংখ্যা ২২,৭৪৫ জন। এবং মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭২ হাজার ৪৩৪ জন।

বিশ্বে এখন পর্যন্ত করোনাভাইরাসে সর্বোচ্চ মৃত্যুর দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ইউরোপের দেশ ইতালি। এবং ইতালিকে ছাড়িয়ে প্রথম অবস্থানে রয়েছে মার্কিন দেশ যুক্তরাষ্ট্র। আর আক্রান্তের সংখ্যার সর্বোচ্চের দিক দিয়ে যুক্তরাষ্ট্র ও স্পেনের পরেই রয়েছে ইতালি।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহানে প্রথমবারের মতো করোনার উপস্থিতি নিশ্চিত হন দেশটির স্বাস্থ্যকর্মীরা।

চীনের গণ্ডি পেরিয়ে বিশ্বের ২২০টিরও বেশি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়া এই করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা এখন দেড় লাখ ছাড়িয়েছে। সেই সঙ্গে আক্রান্তের সংখ্যা বেড়ে ২২ লাখ ছাড়িয়ে গেছে।

করোনায় আক্রান্ত এবং মৃতের সংখ্যা নিয়ে প্রতি মুহূর্তের আপডেট জানানো ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য মতে এখন পর্যন্ত সারা বিশ্বে মোট মৃতের সংখ্যা ১ লাখ ৫৩ হাজার ৫১৬জন। আর আক্রান্তের সংখ্যা ২২ লাখ ৩৫ হাজার ৮৩৭ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৫ লাখ ৬৯ হাজার ৯৫৩ জন।

সান নিউজ/আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

১০০ কেজি ওজনেই অভিনেত্রী হওয়ার সিদ্ধান্ত সারা আলি খানের

ছোটবেলা থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন বলিউড তারকা সারা আলি...

বিয়ের প্রলোভন দেখিয়ে মারমা তরুণী ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার

বান্দরবানে এক মারমা তরুণীকে ধর্ষণের অভিযোগে জাতীয়...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা