জাতীয়

আম্ফান মোকাবেলায় ১২ হাজার আশ্রয়কেন্দ্র প্রস্তুত

নিজস্ব প্রতিবেদক:

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান জানিয়েছেন, ঘূর্ণিঝড় 'আম্ফান' মোকাবেলায় উপকূলীয় জেলাগু‌লো‌তে ১২ হাজার ৭৮ টি সাইক্লোন শেল্টার প্রস্তুত রাখা হয়েছে।

সোমবার (১৮ মে) মন্ত্রণালয়ের সভাকক্ষে ঘূর্ণিঝড় আম্পান মোকাবিলায় সরকারের প্রস্তুতি বিষয়ে সাংবাদিকদের অনলাইন ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এসময় মন্ত্রণালয়ের সিনিয়র সচিব শাহ কামাল উপস্থিত ছিলেন।

ডা. এনামুর রহমান বলেন, ঘূর্ণিঝড় আম্ফান মোকাবিলায় সরকারের প্রস্তুতি রয়েছে। ইতোমধ্যে উপকূলীয় জেলাগুলোতে ১২ হাজার ৭৮ টি সাইক্লোন শেল্টার প্রস্তুত রাখা হয়েছে। উপকূলীয়সহ মোট ১৯ টি জেলা খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পটুয়াখালী, বরগুনা, ভোলা, পিরোজপুর, বরিশাল, ঝালকাঠি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর, চট্টগ্রাম,-কক্সবাজার, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ এবং শরীয়তপুর জেলার জন্য ৩১ হাজার মেট্রিক টন চাল, ৫০ লক্ষ নগদ টাকা,, শিশু খাদ্য ক্রয়ের জন্য ৩১ লক্ষ টাকা, গো খাদ্য জন্য ২৮ লক্ষ টাকা এবং শুকনো ও অন্যান্য খাবারের ৪২ হাজার প্যাকেট ইতিমধ্যে পাঠানো হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত অতি প্রবল ঘূর্ণিঝড় আম্ফান উত্তর দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে বর্তমানে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এটি সোমবার বিকেলে চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ১০৭৫ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ-পশ্চিমে কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১০১৫ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে ৯৭০ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। এটি আরো ঘনীভূত হয়ে উত্তর দিকে অগ্রসর হতে পারে এবং দিক পরিবর্তন করে উত্তর উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে খুলনা ও চট্টগ্রামের মধ্যবর্তী অঞ্চল দিয়ে ১৯ মে শেষ রাত হতে ২০ মে বিকাল বা সন্ধ্যায় বাংলাদেশের উপকূল অতিক্রম করতে পারে।

ঘূর্ণিঝড় কেন্দ্রের ৮৫ কিলোমিটার -এর মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ২১০ কিলোমিটার বা দমকা বা ঝড়ো হাওয়ার আকারে ২২০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে । ঘূর্ণিঝড় কেন্দ্রের কাছে সাগর খুবই বিক্ষুব্ধ রয়েছে। মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৭ নং বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে এবং উপকূলীয় জেলা সমূহ ও এর অন্তর্ভুক্ত দ্বিপসমূহ ৭ নং বিপদ সংকেতের আওতায় থাকবে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে রাঙ্গাবালীতে ব্যাপক প্রস্তুতি 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শেষে এখন ভোটের অপেক্ষা। আর...

গজারিয়াতে সেনাবাহিনীর অভিযানে শর্টগানসহ গ্রেপ্তার এক, দেশীয় অস্ত্র উদ্ধার 

মুন্সীগঞ্জের গজারিয়ায় উপজেলায় এলাকায় সহিংসতা ও নাশকতামূলক কার্যকলাপের সাথে জ...

গুড গভরনেন্স ফোরাম এর নির্বাচনী জনমত জরিপ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের লড়াই শুরুর আগেই নির্বাচনী মাঠের সমীক...

মোরেলগঞ্জে ৬০ কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ নিরাপত্তায় ৬ স্তরের বলয়

রাত পোহালেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। শেষ মুহূর্তের প্রস্তুতিতে এখন ব্যস্ত...

কেশবপুরে মসজিদ ও সরকারি সম্পত্তি উদ্ধারসহ ভুমিদস্যুদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংবাদ সম্মেলন

কেশবপুরঃ যশোর জেলার কেশবপুর খানপাড়া জামে মসজিদের সাড়ে ৩৯ বিঘা এবং সরকারি প্...

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে রাঙ্গাবালীতে ব্যাপক প্রস্তুতি 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শেষে এখন ভোটের অপেক্ষা। আর...

জয়-পরাজয় মেনে নিন: সিইসি

সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোটারদের ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান...

শরীয়তপুরে ৭ লাখ টাকা-ভোটার তালিকাসহ জামায়াত কর্মী ধৃত

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় অভিযান চালিয়ে ৭ লাখ ২০ হাজার টাকা, ল্যাপটপ, ভোটার তা...

মুরাদনগরে টাকা বিতরণের অভিযোগে জামায়াত নেতা আটক

কুমিল্লার মুরাদনগর উপজেলায় ভোটারদের মাঝে টাকা বিতরণের অভিযোগে হাবিবুর রহমান হ...

৭৪ লাখ টাকাসহ বিমানবন্দরে ধৃত জামায়াত নেতা

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে আটক ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা