জাতীয়

ভয়াল রূপে এগিয়ে আসছে 'আম্ফান'

নিজস্ব প্রতিবেদক:

প্রবল ঘূর্ণিঝড় আম্ফান এরিমধ্যে ব্যাপক শক্তি অর্জন করে ধ্বংসাত্মক রূপ নিয়ে বাংলাদেশের উপকূলের দিকে এগিয়ে আসছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড়টির কেন্দ্রের ৮৫ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ২১০ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ২২০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।

এরআগে বলা হয়েছিল, ঘূর্ণিঝড় কেন্দ্রের ৭৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১১০ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ১৩০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।

মঙ্গলবার (১৯ মে) শেষরাত থেকে বুধবার বিকাল বা সন্ধ্যার মধ্যে প্রবল এই ঘূর্ণিঝড় বাংলাদেশ অতিক্রম করবে বলে আশঙ্কা করছে আবহাওয়া অধিদফতর।

সোমবার (১৮ মে) দুপুর ২টায় আবহাওয়া অধিদফতরের অনলাইনে এসে আবহাওয়াবিদ রাশেদুজ্জামান জানান, ‘আম্ফান আরও কিছুটা উত্তর দিকে অগ্রসর হয়েছে। এটি আরও কিছুটা শক্তি সঞ্চয় করেছে। ঝড়টি বর্তমানে বাংলাদেশের সমুদ্র বন্দরগুলো থেকে হাজার কিলোমিটার দূরে আছে। এটি আরও ঘনীভূত হওয়ার আশঙ্কা আছে। '

আবহাওয়াবিদ রাশেদুজ্জামান জানান, 'এটি আরও ঘনীভূত হয়ে দেশের খুলনা ও চট্টগ্রাম উপকূলের দিকে আসতে পারে। ১৯ মে শেষ রাত থেকে ২০ তারিখ বিকাল, এই মধ্যবর্তী সময়ের মধ্যে বাংলাদেশের উপকূল অতিক্রম করতে পারে। এ কারণে দেশের চার সমুদ্র বন্দরকে ৭ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।’

তিনি বলেন, ‘সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে অতিসত্বর নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেগুলোকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।’

ঘূর্ণিঝড় আম্ফান ঘনীভূত হওয়ার কারণে এর বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ২১০ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ২২০ কি.মি. পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। এর প্রভাবে ঘূর্ণিঝড় কেন্দ্রের কাছে সাগর খুবই বিক্ষুব্ধ রয়েছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিসিবি নির্বাচন নিয়ে হাইকোর্টে রিট

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনকে ঘিরে নতুন করে আইনি জটিলতা তৈরি হয়ে...

স্বর্ণের দামে বড় ধস—এক ভরিতে কমলো হাজার টাকা, নতুন দর জেনে নিন

দেশের স্বর্ণবাজারে বড় ধরনের মূল্যহ্রাসের ঘোষণা এসেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্য...

ঈদে কেন বাড়ে সড়ক দুর্ঘটনা?

প্রতি বছর ঈদ এলেই দেশের সড়কগুলো যেন আরও বেশি অনিরাপদ হয়ে ওঠে। স্বাভাবিক সময়ের...

প্রশাসনে বড় রদবদল, একাধিক অতিরিক্ত সচিবের বদলি ও পদায়ন

দেশের প্রশাসনিক কাঠামোয় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে সরকার। নতুন প্রজ্ঞাপনের ম...

জাতিসংঘ সাধারণ পরিষদে খলিলুর রহমান সভাপতি নির্বাচিত

আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ এক সাফল্য অর্জন করেছে বাংলাদেশ। জাতিসংঘ সাধার...

নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা, বেনাপোলে আহত ৪

যশোরের বেনাপোল বাজার এলাকায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাস...

রাতের মধ্যেই ৯ অঞ্চলে ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত জারি

দেশের আবহাওয়ায় আবারও অস্থিরতার আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সংস্থাট...

হাম আতঙ্কে দেশ, একদিনে ৭ শিশুর মৃত্যু

দেশে হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা আবারও বেড়েছে। গত ২৪ ঘণ্টায়...

ডিজিটাল পদ্ধতিতে মাদ্রাসা শিক্ষক বদলি, নতুন নীতিমালা

দেশের বেসরকারি মাদ্রাসায় কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি প্রক্রিয়ায় বড় ধরনের...

মুক্তিযুদ্ধকে অবমাননা করলে আবারও গণ-অভ্যুত্থান হবে: প্রতিমন্ত্রী ইশরাক

মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, মুক্তিযুদ্ধকে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা