আন্তর্জাতিক

আমিরাতের শারজাহ টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ড

আমিরাত প্রতিনিধি:

সংযুক্ত আরব আমিরাতের সবচেয়ে বড় শহর শারজাহতে অবস্থিত আকাশচুম্বী ভবন শারজাহ টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

৬ মে মঙ্গলবার রাতে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। স্থানীয় সময় রাত ৯টার দিকে ভবনের ১০ তলা থেকে আগুনের সূত্রপাত। তারপর সেই আগুন দ্রুত পুরো ভবনে ছড়িয়ে পড়ে।

শত শত অগ্নিনির্বাপণ কর্মী সেই আগুন নেভানোর চেষ্টা করছেন। আগুনের তীব্রতা এত বেশি যে তা কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। অগ্নিকাণ্ডে ভবন ধসে রাস্তায় থাকা গাড়ি ওপর পড়ছে।

শতাধিক মেশিন দিয়ে পানি ছিটানো হচ্ছে, ব্যবহার করা হচ্ছে ড্রোন। বিবিসির প্রতিবেদনে ভয়াবহ এই অগ্নিকাণ্ডের খবর জানানো হয়েছে।

শারজাহ টাওয়ার ৪৮ তলা বিশিষ্ট। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর এখনো পাওয়া যায়নি।

কি কারণে অগ্নিকাণ্ডের সূত্রপাত সে সম্পর্কেও কোনো ধারণা পায়নি দমকল বিভাগের কর্মকর্তারা।

দুর্ঘটনার আশঙ্কায় শারজাহ টাওয়ারের আশপাশের পাঁচটি ভবন খালি করা হয়েছে।

২০০৬ সালে নির্মিত এই আকাশচুম্বী ভবনের ৩৬টি তলা আবাসিক। প্রত্যেক তলায় ১২টি করে ফ্ল্যাট রয়েছে। দমকল বাহিনী এই অগ্নিকাণ্ডকে শুধু দুর্ঘটনা নয় মারাত্মক বিপর্যয় হিসেবে অভিহিত করেছে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

রৌমারীতে ট্রাকচাপায় এক পরিবারের তিনজনসহ নিহত ৫

কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকচাপায় ইজিবাইকের একই পরিব...

ইনানী রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড...

ঢাবি শিক্ষার্থী তেহামীর মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ

কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা