খেলা

আজ লাইভে ভক্তদের সঙ্গে ‘আড্ডা’ দেবেন তামিম-মুশফিক

ক্রীড়া প্রতিবেদক:

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল এবং সাবেক অধিনায়ক ও উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম আজ শনিবার রাত সাড়ে ১০টায় লাইভে এসে আড্ডা দেবেন ভক্তদের সঙ্গে।

এর আগে অবশ্য সাকিব আল হাসান বেশ ক’বার লাইভে এসেছেন। করোনার প্রাদুর্ভাবে অসহায়দের সহায়তা করতে মিশন সেভ বাংলাদেশ ও সাকিব আল হাসান ফাউন্ডেশন একসঙ্গে কাজ করছে। সাকিব তাই নিজের ফেসবুক পেজের পাশাপাশি ওই দুই পেজে লাইভে এসে কথা বলেছেন।

তামিম ইকবালও এর অগে বেশ ক’বার সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে এসেছেন। তবে করোনার সময়ে প্রথমবার মুশফিক তার ইনস্টাগ্রাম থেকে তামিমের সঙ্গে লাইভে আসছেন।

মুশফিকুর রহিম তার নিজস্ব ফেসবুকে ভক্তদের সঙ্গে তামিম ইকবালকে ‘আড্ডায়’ অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন। করোনার প্রাদুর্ভাবে অসহায় মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছেন সাকিব, তামিম, মুশফিকের মতো তারকা ক্রিকেটাররা। তারা প্রথমে তাদের বেতনের অংশ বিসিবির মাধ্যমে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান হিসেবে দিয়েছেন।

সাকিব ফাউন্ডেশন গড়ে সহায়তা দিয়েছেন। ব্যাট নিলামে তুলে ২০ লাখ টাকা অনুদানের জন্য পেয়েছেন। তামিম অসহায় ক্রীড়াবিদদের পাশে দাঁড়িয়েছেন।

সর্বশেষ বিভিন্ন অঙ্গনের ৯১জন বর্তমান-সাবেক ক্রীড়াবিদ ও কোচকে সহায়তা করেছেন তিনি। মুশফিক অসহায়দের সহায়তায় তার প্রথম ডাবল সেঞ্চুরির ব্যাট নিলামে তোলার ঘোষণা দিয়েছেন।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

দীর্ঘ নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

দীর্ঘ প্রায় নয় মাস অভিনয় থেকে দূরে থাকার পর আবারও শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

ডেঙ্গুতে ৬ জেলায় আরও ৯ জনের মৃত্যু

সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গ...

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে...

বিপুল মোবাইল এক্সেসরিজ ও চোরাই মুঠোফোনসহ গ্রেপ্তার ১৩

রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ৩১৬টি চোরা...

হযরত শাহজালালে বিমানবন্দরে দুর্ঘটনার মহড়া

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান দুর্ঘট...

জামিন পেলেন মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন

রাজধানীর ইসিবি চত্বর এলাকায় নিউগিনি প্রোপার্টিজ আব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা