জাতীয়

আজ বসছে হাইকোর্টের বিশেষ বেঞ্চ

নিজস্ব প্রতিবেদক:

প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাবে আগামী ৫ মে পর্যন্ত দেশের সব আদালতে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। কিন্তু দেশের এ অবস্থায় আজ রবিবার (২৬ এপ্রিল) থেকে বসছে হাইকোর্টের একটি বিশেষ বেঞ্চ।

চলতি সপ্তাহে তিন দিন ও আগামী সপ্তাহে তিন দিন এই আদালত বসবে। চলতি চপ্তাহে ২৬, ২৭ ও ২৮ এপ্রিল এবং আগামী সপ্তাহে ৩, ৪ ও ৫ মে আদালত বসবে। এই আদালতে ঠিক কোন পদ্ধতিতে বিচার কাজ পরিচালিত হবে সে বিষয়ে সুপ্রিম কোর্ট থেকে বিশেষ নির্দেশনা জারি করা হবে।

শনিবার (২৫ এপ্রিল) সকালে আদালত কার্যক্রম সুষ্ঠু ও নিরাপদ করতে আদালত কক্ষ পরিদর্শন করেছেন বিচারপতি ওবায়দুল হাসান। সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনাও দিয়েছেন তিনি।

সূত্রে জানা যায়, অনলাইন ও স্বশরীরে আইনজীবীদের উপস্থিতি-এই দুই পদ্ধতিইে শুনানির জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে। যেসব আইনজীবী উপস্থিত হয়ে শুনানি করতে চান তাঁদের জন্য সেরকম ব্যবস্থা রাখা হয়েছে। আর যাঁরা অনলাইনের মাধ্যমে বা অশরীরী (ভার্চুয়াল) শুনানি করতে চান তাঁদের জন্যও সেরকম ব্যবস্থা রাখা হয়েছে বলে জানা গেছে। বিচারক, আইনজীবী, বিচারপ্রার্থী জনগণ ও বিচারকার্য্য সংশ্লিষ্ট ব্যক্তিদের স্বাস্থ্যঝুঁকির কথা মাথায় রেখেই এই ব্যবস্থা।

আইনজীবীদের অব্যাহত দাবির প্রেক্ষাপটে এবং বিচারপ্রার্থীদের কথা বিবেচনায় নিয়ে স্বল্প পরিসরে সাংবিধানিক আদালত খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

সিদ্ধান্ত অনুযায়ী আপিল বিভাগে বিচারপতি মো. নুরুজ্জামান এবং হাইকোর্ট বিভাগে বিচারপতি ওবায়দুল হাসানের বেঞ্চ বসবেন। আদালত পরিচালনার ক্ষেত্রে কর্মপন্থা নির্ধারণ এবং সামাজিক দূরত্ব অনুসরণের নিয়ম-কানুন বিষয়ে বিচারপতিরা প্রয়োজনীয় নির্দেশনা দেবেন।

সান নিউজ/আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা