জাতীয়

আজ চাঁদ দেখা গেলে রোজা শুরু কাল

সান নিউজ ডেস্ক :

আজ শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে চাঁদ দেখা গেলে আগামীকাল শনিবার থেকে শুরু হবে রহমত, বরকত ও নাজাতের মাস।

আজ এশার নামাজের পর আদায় করতে হবে তারাবির নামাজ। রোজা রাখতে ভোররাতে খেতে হবে সেহরি।

বৃহস্পতিবার ইসলামিক ফাউন্ডেশনের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শুক্রবার সন্ধ্যায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। সভা থেকে রমজানের দিনক্ষণ ঠিক করা হবে। তবে অধিকাংশ বিশেষজ্ঞের মত, কমিটির সভা শুধুই আনুষ্ঠানিকতা।

সাড়ে ২৯ দিনে চাঁদ একবার পৃথিবীকে প্রদক্ষিণ করে। তাই হিজরি মাসের কোনোটি ২৯ দিনে পূর্ণ হয়। আবার কোনোটি ৩০ দিনে পূর্ণ হয়। কিন্তু পর পর তিন মাস কোনোভাবেই ২৯ বা ৩০ দিনে পূর্ণ হয় না। গত দুটি হিজরি মাস জমাদিউস সানি ও রজব ৩০ দিনে পূর্ণ হয়েছে। তাই চলতি শাবান মাস ২৯ দিনে পূর্ণ হবে তা নিশ্চিত। এ হিসেবে আগামীকাল থেকে শুরু হবে রোজা।

অন্যান্য বছর রমজানের আগের দিনগুলো সেহেরি ও ইফতারের সামগ্রী কেনার ধুম পড়ে দোকানে দোকানে। করোনার কারণে মুদিখানা ছাড়া আর সব দোকান বন্ধ। তাই নেই কেনাকাটার সেই ধুম। যারা রোজায় কেনাকাটায় করতে চান না, তারা আগেভাগেই সেরে ফেলেন ঈদের বাজার। তাদের ভিড়ে মুখরিত থাকত কাপড়ের দোকান। এবার সব বিপণিবিতান বন্ধ। কঠিন সময়ে অচেনা পরিবেশে আসছে রমজান।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা