জাতীয়

আগামী ১১ জুন বাজেট ঘোষণা

নিজস্ব প্রতিবেদক:

মরণঘাতী করোনাভাইরাসের প্রকোপ ঠেকাতে সারাদেশে চলছে সরকার ঘোষিত সাধারণ ছুটি। ফলে জরুরি কিছু খাত ছাড়া সরকারি-বেসরকারি সব ধরনের অফিস-আদালত রয়েছে বন্ধ। দেশের অনেক জেলা-উপজেলায় লকডাউন (অবরুদ্ধ) চলছে।

করোনার কারণে অবস্থা এমন হলেও বাজেট ঘোষণা পেছাবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, আগামী ২০২০-২১ অর্থবছরের বাজেট ১১ জুন সংসদে উপস্থাপন করা হবে। সংবিধান অনুযায়ী বাজেট যেভাবে হওয়ার কথা সেভাবেই হবে।

বৃহস্পতিবার (৭ মে) এক অডিও বার্তায় অর্থমন্ত্রী এ কথা বলেন। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এবারের বাজেট আগামী ১১ জুন বৃহস্পতিবার জাতীয় সংসদে উপস্থাপনের প্রস্তুতি শুরু করেছে সরকার।

অর্থমন্ত্রী বলেন, প্রতি বছর বাজেট প্রণয়নের আগে প্রখ্যাত ব্যক্তিবর্গ, দেশবরেণ্য অর্থনীতিবিদ, এনজিওসহ বিভিন্ন ধরনের মানুষের পরামর্শ নেয়া হতো এবং তারপর তা ঘোষণা করা হতো। এতে বাজেটটার গ্রহণযোগ্যতা বাড়তো জনগণের কাছে। কিন্তু এবার সে সুযোগ আমরা পাচ্ছি না। আমরা দীর্ঘদিনের এ নিয়ম এবার বাস্তবায়ন করতে পারছি না।

কিছুদিন আগে অর্থ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আসছে জুন মাসে জাতীয় সংসদে আগামী অর্থবছরের বাজেট উপস্থাপন করা হবে। বাজেট প্রণয়নে দেশের সকল শ্রেণি-পেশার মানুষের মতামতের মাধ্যমে সরকার বাজেটকে আরও অংশগ্রহণমূলক করার লক্ষ্যে ওয়েবসাইটের মাধ্যম মতামত গ্রহণের উদ্যোগ নিয়েছে। বাজেট প্রণয়নের আগে স্টেকহোল্ডাররা এখানে মতামত দিতে পারবেন।

বিদেশ থেকেও ওয়েবসাইটের মাধ্যমে বাজেট ফরম পূরণ করে বাজেট সম্পর্কে মতামত ও সুপারিশ দেয়া যাবে। প্রাপ্ত সব মতামত ও সুপারিশ বিবেচনা করা হবে বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

পল্লবীতে ‘ল্যাংড়া’ রুবেলসহ গ্রেপ্তার পাঁচ

রাজধানীর পল্লবীতে মাদক বিক্রির ১৫ লাখ টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে গুলি করে হত...

বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

মধ্যপ্রাচ্যে জাহাজ চলাচল নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বিশ্ববাজারে আবারও...

আমলাতন্ত্রে আটকে আছে ইসির ফাইল, পদোন্নতি নেই ২১ বছরেও 

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠপর্যায়ের কর্মকর্তাদের পদোন্নতি ও পদমর্যাদা পুনর্ব...

আন্তর্জাতিক যুব দিবস আজ

আজ ১২ আগস্ট, আন্তর্জাতিক যুব দিবস। বিশ্বের তরুণদের অধিকার, সম্ভাবনা, নেতৃত্ব...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

চাঁদা না দেওয়ায় বাবা-ছেলেসহ তিনজনকে মারধর, হত্যার হুমকির অভিযোগ

সাভারের আশুলিয়ায় চাঁদা না দেওয়ায় ডেইরি ফার্মের ভেতরে ঢুকে এক ব্যক্তি ও তাঁর দ...

গ্যাস সংকটে ১৬ মাস ধরে বন্ধ আশুগঞ্জ সার কারখানা

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে গ্যাস সংকটের কারণে টানা ১৬ মাস ধরে বন্ধ রয়েছে দেশের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা