খেলা

আগস্টের পরে টি-টোয়েন্টি বিশ্বকাপের সিদ্ধান্ত : আইসিসি

স্পোর্টস ডেস্ক:

মহামারি করোনাভাইরাসের কারণে স্থবির হয়ে পড়েছে বিশ্ব ক্রীড়াঙ্গন। এই ভাইরাসের কারণে পিছিয়ে গেছে অনেক বড় বড় ক্রীড়া ইভেন্ট। তাই আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়েও যে এমন শঙ্কা নেই, তা বলা যাচ্ছে না।

তবে আইসিসি এখনই তড়িঘড়ি করে কোনো সিদ্ধান্ত নিতে চাচ্ছে না। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা পরিস্থিতি পর্যবেক্ষণ করবে আগস্ট পর্যন্ত বলে জানা গেছে। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা অক্টোবর-নভেম্বরে। টুর্নামেন্ট চলার কথা ১৮ অক্টোবর থেকে ১৫ নভেম্বর। কিন্তু করোনার কারণে দেশটি সীমান্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ৬ মাস, অর্থাৎ ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। তাই অনেকেই ধরে নিচ্ছে হয়তো এই টুর্নামেন্টটি পিছিয়ে যাবে এক বছর!

তবে আইসিসির এক সূত্র ‘দ্য টাইমস অব ইন্ডিয়াকে’ জানিয়েছেন, ‘এই মুহূর্তে পরিস্থিতি যেমন, তাতে সম্ভাবনা হয়তো ক্ষীণ। কিন্তু এটা মাথায় রাখতে হবে মানুষের স্বাস্থ্যই সবার আগে। তবে পরিস্থিতি কয়েক মাসের মধ্যে উন্নতিও তো হতে পারে? দেখা গেলো আইসিসি মে মাসে টুর্নামেন্ট স্থগিত করলো, কিন্তু পরিস্থিতি কয়েক মাসের মধ্যে উন্নতির দিকে গেলো। আইসিসি মনে করে এমন সিদ্ধান্ত নিলে সেটা তড়িঘড়ি হয়ে যাবে। তাই আইসিসি টুর্নামেন্টের ভাগ্য নির্ধারণে কিছু সময় নেবে। হয়তো সেটা আগস্ট পর্যন্ত। এর আগে কোনো সিদ্ধান্ত আশা করা যাবে না।’

সূত্রটি আরও জানিয়েছে, আইসিসি চায় সব কিছু পরিকল্পনা অনুযায়ী চলুক। এখন পর্যন্ত অবশ্য সব কিছু পরিকল্পনা অনুসারেই চলছে। মনে করা হচ্ছে, টুর্নামেন্ট যথা সময়ে মাঠে গড়াবে। তাই স্থানীয় আয়োজক সেই মাত্রাতেই প্রস্তুতি নিচ্ছে।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

১০০ কেজি ওজনেই অভিনেত্রী হওয়ার সিদ্ধান্ত সারা আলি খানের

ছোটবেলা থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন বলিউড তারকা সারা আলি...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

সেনাবাহিনীর সুনাম নষ্টের অপচেষ্টা হয়েছে: প্রধানমন্ত্রী

বিভিন্ন সময়ে সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা হয়েছে বলে মন্তব্য কর...

অপুর রোমান্টিক ফটোশুট ভাইরাল, মুখ খুললেন অভিনেত্রী

দীর্ঘ ১৮ বছর পর আবারও একসঙ্গে আলোচনায় এসেছেন ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস ও অ...

১৬ বছর আগের ঘটনায় ফাঁসলেন রাখি সাওয়ান্ত

বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্তের বিরুদ্ধে ২০১০ সালের একটি পুরোনো মামলায় জামিন...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা