আন্তর্জাতিক
ভারতে করোনা

আক্রান্তদের ৮০ শতাংশেরই কোনো উপসর্গ নেই

সান নিউজ ডেস্ক :

করোনার বিরুদ্ধে লড়াইয়ে একটি তথ্য বিজ্ঞানীদের অসহায় ও চিন্তিত করে তুলেছে। আক্রান্তদের অধিকাংশের শরীরে কোনো উপসর্গ দেখা যাচ্ছে না।

দেশের শীর্ষ চিকিৎসা গবেষণা সংগঠন ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চের (আইসিএমআর) বিজ্ঞানী রামন আর গঙ্গাখেড়কর এনডিটিভিকে এক সাক্ষাৎকারে এই কথা বলেছেন।

গঙ্গাখেড়কর বলেন, ভারতে ৮০ শতাংশ করোনা আক্রান্তের শরীরেই হাঁচি, কাশি, সর্দি-জ্বর, গলাব্যথার মতো কোনো উপসর্গ দেখা যাচ্ছে না। এই প্রবণতাকে ইংরেজিতে বলা হয় ‘এসিম্পটোমেটিক’ বা উপসর্গহীন, যেখানে রোগের কোনো লক্ষণ পাওয়া যায় না। তিনি আরও বলেন, এই রোগীদের শনাক্ত করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তাদের খুঁজে বের করা ছাড়া অন্য কোনো উপায় নেই।

এদিকে, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল গত রোববার জানান সেখানে সম্প্রতি ৭৩৬ জনের লালা পরীক্ষা হয়। তাদের মধ্যে ১৮৬ জনের শরীরে কোভিড-১৯ ভাইরাস ধরা পড়ে। তাদের কারও কোনো উপসর্গ দেখা যায়নি।

এই দুশ্চিন্তা ও উদ্বেগ সত্ত্বেও বিজ্ঞানী গঙ্গাখেড়কর বলেছেন, মে মাসের প্রথম সপ্তাহে সংক্রমণ সবচেয়ে বেশি হবে। দ্বিতীয় সপ্তাহ থেকে অবস্থা ধীরে ধীরে বদলাবে। ওই সময়ের মধ্যে কোনো একটা উপায়ের খোঁজ পাওয়া যাবে বলে তার ধারণা।

সূত্র: এনডিটিভি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ মিরাজ শেখ : গুম সংস্কৃতি ফিরে আসার আশংকা

।। এম. গোলাম মোস্তফা ভুইয়া।। যখন আর্ন্তজাতিক গুম দিবস পালিত হচ্ছে সারা...

এলোমেলো নোঙর, ঝুঁকিপূর্ণ নৌরুট-

*মুন্সীগঞ্জ–নারায়ণগঞ্জ নৌপথে প্রশাসনের নির্দেশনা মানছে না সিমেন্ট কারখা...

ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যান এর অপসারণের দাবি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের প্যানে...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যান এর অপসারণের দাবি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের প্যানে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা