জাতীয়
করোনাভাইরাস

আকিজের 'হাসপাতালের' কাজ বিক্ষোভে বন্ধ

নিজস্ব প্রতিবেদক:

করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসায় আকিজ গ্রুপের উদ্যোগে হাসপাতাল নির্মাণ কাজ বিক্ষোভের মুখে বন্ধ হয়ে গেছে। শনিবার (২৮ মার্চ) বেলা একটার দিকে শ' খানেক মানুষ এসে কিছুক্ষণ অবস্থান নেন এবং প্রতিবাদ জানান। এ ঘটনার পর হাসপাতাল নির্মাণের কাজ বন্ধ করে দেওয়া হয়।

রাজধানীর তেজগাঁওয়ে আকিজের নিজস্ব দুই বিঘা জমিতে হাসপাতালটি তৈরির কাজ শুরুর ঘোষণা দিয়েছিল প্রতিষ্ঠানটি। জানিয়েছিল, দুই সপ্তাহের মধ্যে হাসপাতালটিতে রোগীদের চিকিৎসা শুরু করা সম্ভব হবে।

তেজগাঁও-গুলশান লিংক রোডের শান্তা টাওয়ারের পেছনে হাসপাতালটি নির্মাণ হলে সেখানে বিনামূল্যে রোগীদের চিকিৎসা দেওয়ার কথাও বলা হয়েছিল।

এই হাসপাতাল নির্মাণের অন্যতম উদ্যোক্তা গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, হাসপাতাল নির্মাণে বাধার কথা তিনি শুনেছেন। আকিজ গ্রুপের লোকেরা তাকে বিষয়টি জানিয়েছেন।

জাফরুল্লাহ আরও বলেন, এই হাসপাতাল নির্মাণে আকিজ জমিসহ আরও সহায়তা দিয়েছে। চীনের আদলে তারা এই হাসপাতাল নির্মাণ করতে চেয়েছিল।।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা