জাতীয়
ঢাকার দুই সিটি নির্বাচন

আওয়ামী লীগের বিপুল বিজয় দেখছেন জয়

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা দক্ষিণ ও ঢাকা উত্তর সিটি মেয়র নির্বাচনে ব্যাপক ব্যবধানে আওয়ামী লীগের প্রার্থীরা জয়লাভ করবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

তিনি বলেন, ‘ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীদের বিজয় শুধু নিশ্চিতই নয়, ব্যাপক ব্যবধানে নিশ্চিত।’

গতকাল বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এ কথা বলেন জয়। একটি জরিপের ফলাফল ভোটগ্রহণের দুদিন আগে বৃহস্পতিবার নিজের ফেইসবুক পাতায় শেয়ার করেছেন তিনি।

সজীব ওয়াজেদ জয় বলেছেন, ঢাকা উত্তর ও দক্ষিণের মেয়র নির্বাচন নিয়ে সাম্প্রতিক সময়ে এই জনমত জরিপটি করা হয়েছিল। দ্বৈবচয়নের ভিত্তিতে উত্তরের ১৩০১ জন ও দক্ষিণের ১২৪৫ ভোটারের মতামত নিয়ে এই জরিপটি চালানো হয়।

জয় পরিচালিত জরিপের ফল হলো, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নুর তাপসের পক্ষে সমর্থন আছে ৫৪ দশমিক ৩ শতাংশ ভোটারের। এ সিটিতে বিএনপির প্রার্থী ইশরাক হোসেনের পক্ষে সমর্থন আছে ১৮ দশমিক ৭ শতাংশ। এ সিটির প্রায় ১৭ শতাংশ ভোটার ভোট দেওয়ার সিদ্ধান্ত নেননি।

ঢাকা উত্তর সিটি করপোরেশনে আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলামের পক্ষে ৫০ দশমিক ৭ শতাংশ ভোটারের সমর্থন রয়েছে। বিএনপির প্রার্থী তাবিথ আওয়ালের পক্ষে আছেন ১৭ দশমিক ৪ শতাংশ ভোটার। এ সিটিতে যখন জরিপ চালানো হয়, তখনো ২৫ শতাংশ ভোটার ভোট দেওয়ার সিদ্ধান্ত নেননি।

‘জরিপটি করা হয় সামনাসামনি, অর্থাৎ অনলাইনের মাধ্যমে নয়। মক ব্যালট এর মাধ্যমে এই জরিপটি করার কারণে আমরা বা জরিপকারী কারোরই জানার সুযোগ থাকে না কে কাকে ভোট দিল।’

জয় বলেন, ‘জরিপটি করা হয় যখন দলগুলো তাদের প্রার্থীদের নাম ঘোষণা করে। তাই জরিপের সঙ্গে আসল ফলের কিছুটা পার্থক্য হতেই পারে। তার পরও সেই পার্থক্য ৫-১০ শতাংশের বেশি হওয়ার সম্ভাবনা একেবারেই কম। কারণ মাত্র এক মাসের ব্যবধানে ১০ শতাংশের বেশি ভোট কোনো দলের পক্ষেই পরিবর্তন করে নিজেদের পক্ষে নিয়ে আসা কঠিন।’

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

তুরস্ককে ৩-০ গোলে হারালো বেলজিয়াম

ক্যারিয়ারের গোধূলিলগ্নে পৌঁছেও বয়স যে শুধুই একটি সংখ্যা, তা আবারও প্রমাণ করল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা