স্বাস্থ্য

কোরবানি দিতে গিয়ে আহত অর্ধশত

নিজস্ব প্রতিবেদক: পশু কোরবানি ও চামড়া ছাড়াতে গিয়ে অসাবধানতায় ছুরির আঘাতে অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। বুধবার (২১ জুলাই) সকাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে তারা চিকিৎসা নিয়েছেন তবে কাউকে ভর্তি হতে হয়নি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আব্দুল খান বলেন, হাসপাতালের আশপাশের এলাকা এবং যাত্রাবাড়ী, কদমতলী, রামপুরা থেকে আহতরা চিকিৎসা নিতে এসেছেন। তাদের বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে।

গরুর দেহ থেকে চামড়া ছাড়ানোর সময়ই বেশিরভাগের হাতের তালু, আঙ্গুল বা কনুইয়ের নিচের অংশ কেটেছে। কারো কারো পায়ের নিচের অংশেও কেটেছে। কেউ কেউ গরুর লাথি বা শিংয়ের গুঁতোয় আঘাত পেয়ে এসেছেন।

নারায়ণগঞ্জ থেকেও অনেকে চিকিৎসা নিতে এসেছেন বলে জানান এএসআই আব্দুল খান।

দেশে সারাবছর যত পশু জবাই হয়, তার অর্ধেকই হয় এই কোরবানির ঈদের দিনে। যারা কোরবানি দিচ্ছেন, তাদের পরিবারের অনেকেই এদিন মাংস বানানোর কাজে হাত লাগান। আর এ কাজে দক্ষতা না থাকার কারণে অনেকেরই ছোটোখাটো জখম হয়।

গত বছর প্রায় ৮০ জন চিকিৎসা নিয়েছিল জানিয়ে এএসআই আব্দুল খান বলেন, এবার ঈদের দিন সকাল থেকে দুপুর পর্যন্ত ৫০ জনের কিছু বেশি চিকিৎসা নিয়েছেন।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মোটরসাইকেলের ধাক্কায় আহত কৃষকের মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে মোটরসাইকেলের ধাক্কায় আহত কৃষক ইলিয়াস শেখ (৩৫) চিকিৎসাধী...

মুন্সীগঞ্জ পৌরসভার পশ্চিম থেকে পূর্ব দেওভোগে তীব্র জলাবদ্ধতা 

মুন্সীগঞ্জ পৌরসভার পশ্চিম দেওভোগ থেকে পূর্ব দেওভোগের জেলা পরিষদ সংলগ্ন প্রায়...

আলফাডাঙ্গায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বামী পলাতক 

ফরিদপুরের আলফাডাঙ্গায় সুমাইয়া শিমু (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করে...

আজ থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক

দেশের সড়ক পরিবহনে শৃঙ্খলা প্রতিষ্ঠা, যানবাহনের চলাচল পর্যবেক্ষণ এবং রুট ব্যবস...

মুন্সীগঞ্জে ৫ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার

মুন্সীগঞ্জ সদর উপজেলার আদারিয়াতলা এলাকায় অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ এক যুবক...

শতবর্ষের রেকর্ড ভেঙে ৪২.৫ ডিগ্রিতে দক্ষিণ কোরিয়ায় তাপমাত্রা

দক্ষিণ কোরিয়ায় এক শতাব্দীরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড হয়েছে...

রাজাপুরে সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন

ঝালকাঠির রাজাপুর উপজেলার সাতুরিয়া ইউনিয়নের আমতলা বাজার থেকে পাঙ্গাসিয়ার পাড় প...

নাচের দৃশ্যে গুরুতর চোট, ছয় সপ্তাহ বিশ্রামে রাশমিকা মান্দানা

নতুন সিনেমার শুটিং করতে গিয়ে গুরুতর চোট পেয়েছেন ভারতের জনপ্রিয় অভিনেত্রী রাশম...

ফিফার নিয়ম ফাঁকি দিয়ে বড় শাস্তি এড়াতে পারেন পারেদেস 

২০২৬ বিশ্বকাপ ফাইনালের পর মাঠের আচরণের কারণে বড় শাস্তির মুখে পড়তে পারেন আর্জে...

৪৩তম বিসিএসের নন-ক্যাডার মেধা তালিকা প্রকাশে আইনি বাধা নেই: হাইকোর্ট 

৪৩তম বিসিএসের নন-ক্যাডার পদে সুপারিশের জন্য পূর্ণাঙ্গ মেধা তালিকা প্রকাশে বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা