খেলা

অবসরে পেসার শরীফ

স্পোর্টস ডেস্ক:

শেষ পর্যন্ত অবসরের পথেই হাটলেন দেশের ক্রিকেটের অন্যতম ফার্স্ট বোলার মোহাম্মদ শরীফ। নিজের ২০ বছরের ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানলেন জাতীয় দলের সাবেক এই পেসার।

১১ এপ্রিল শনিবার সন্ধ্যায় তিনি জানিয়ে দেন, সবধরনের ক্রিকেট থেকে তার অবসরের সিদ্ধান্ত।

তবে করোনা পরিস্থিতি সামলে নিয়ে চলতি মৌসুমের ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেট যদি আবার শুরু হয়, তাহলে এই আসর খেলবেন তিনি। অন্যথায় গত মৌসুমের প্রিমিয়ার লিগে গাজী গ্রুপের বিপক্ষে খেলা ম্যাচটিই হবে তার ক্যারিয়ারের শেষ ম্যাচ।

খেলোয়াড়ি জীবনের ইতি টানলেও থাকতে চান ক্রিকেটের সঙ্গে। নিজের অভিজ্ঞতা ভাগাভাগি করতে চান তরুণ প্রজন্মের সাথে।

এ ব্যাপারে শরীফ বলেন, এ নিয়ে সুজন (খালেদ মাহমুদ) ভাইয়ের সঙ্গে কথা হয়েছে। তিনি জানতে চেয়েছিলেন ক্রিকেট ছেড়ে কী করবো। কোচ না কি নির্বাচক হবো তা তিনি জানতে চান। আমি সিদ্ধান্ত নেই মাঠের ক্রিকেট ছাড়লেও ক্রিকেটের সঙ্গে যেন থাকতে পারি এমন কিছু করার। আমি যেন আমার এতদিনের অভিজ্ঞতা দেশ ও এই প্রজন্মের ক্রিকেটারদের দিতে পারি। তাই ফিট থাকার পরও খেলা ছেড়ে দেয়ার সিদ্ধান্তই নিয়েছি।

দীর্ঘদিনের অভিজ্ঞতা কাজে লাগানোর ব্যাপারে তিনি বলেন, ২০ বছর ধরে ক্রিকেট খেলছি। অভিজ্ঞতা কম হয়নি। তাই ক্রিকেট ছাড়া আর কী করবো এখন। আমি যেটা জানি সেই ক্রিকেট নিয়ে আমাকে কাজ করতে হবে। হয় কোচিং করাবো, নয়তো অন্য কিছু। এতদিন ধরে ঘরোয়া ক্রিকেট খেলছি। দেশের সব ক্রিকেটার সম্পর্কে একটা ধারণা আছে। আমি বিশ্বাস করি, আমার এত দিনের অভিজ্ঞতা দেশের ক্রিকেটের জন্য কাজে আসবে। বিসিবি চাইলে ক্রিকেট ছাড়ার পর দেশের ক্রিকেটের জন্য নিজের অভিজ্ঞতা কাজে লাগাতে প্রস্তুত আছি।

এক নজরে মোহাম্মদ শরীফ:
২০০১ সালে বাংলাদেশের জার্সিতে অভিষেক হওয়া মোহাম্মদ শরীফ খেলেছেন ১০ টেস্ট ও ৯ ওয়ানডে। যদিও পারফরম্যান্স খুব একটা নজর কাড়া ছিলনা। দুই ফরম্যাটে উইকেট যথাক্রমে ১৪ ও ১০ টি।

তবে প্রথম শ্রেণি ও লিস্ট ‘এ’ ক্রিকেট খেলার ভালো অভিজ্ঞতা আছে ৩৪ বছর বয়সী এই পেসারের। ১৩২ প্রথম শ্রেণিতে উইকেট ৩৯৩ টি, ১১৯ লিস্ট ‘এ’ ম্যাচে ঝুলিতে আছে ১৮৫ উইকেট।

২০০৭ সালে জাতীয় দলের হয়ে সবশেষ মাঠে নামা শরীফ খেলেছেন ২২ টি স্বীকৃত টি-টোয়েন্টি ম্যাচও।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

গ্রিসে নৌকাডুবি: ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ গাভদোসের কাছে নৌকাডুবির ঘটনায় এক অভিবাসনপ্রত্যাশী...

চিকিৎসার জন্য মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য আবারও মালয়েশিয়া যাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির...

জনগণের স্বার্থে পুলিশ-গণমাধ্যম বন্ধু : ডিএমপি কমিশনার

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু এবং উভয়ের দায়িত্ব একে অপরের প...

শাকিবের দুই স্ত্রীকে নিয়ে যা বললেন নূতন

ঢাকাই সিনেমার জ্যেষ্ঠ অভিনেত্রী নূতন সম্প্রতি এক সাক্ষাৎকারে ঢালিউড সুপারস্টা...

একনেকে ১ লাখ ৬৮,৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি...

অর্পিতার ভুল শুধরে দিলেন সালমান

খান পরিবারে ধুমধাম করে পালিত হয়েছে ‘গণপতি বিসর্জন’। স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা