খেলা

বার্সার ছয় পরিচালকের পদত্যাগ

স্পোর্টস ডেস্ক:

করোনার কারণে বিশ্বের প্রায় সব ফুটবল লিগ স্থগিত। এর বাহিরে নয় ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে অন্যতম জনপ্রিয় লা লিগা। করোনার এই বাজে পরিস্থিতিতে আসলো আরো একটি দুঃসংবাদ। বার্সার ছয়জন বোর্ড পরিচালক পদত্যাগ পত্র জমা দিয়েছেন। ক্লাব সভাপতি মারিও বার্তামেউয়ের কাছে পদত্যাগ পত্র দিয়েছেন তারা।

এক বিবৃতিতে ওই পরিচালকগণ জানিয়েছেন, আমরা জানাতে চাই যে, নিম্ন স্বাক্ষরিত ব্যক্তিদের ক্লাব সভাপতি মারিও বার্তামেউ এফসি বার্সেলোনার দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার জন্য বলেছেন। বর্তমান পেক্ষাপট বিবেচনা করে বিশেষত করোনা পরবর্তী চ্যালেঞ্জের কথা চিন্তা করে ক্লাবের দায়িত্বরত পদ থেকে আমরা পদত্যাগ করছি। তবে এই মুহূর্তে সব প্রক্রিয়া ও নিয়ম অনুসরণ করতে পারছি না।'

বার্সা সভাপতি বার্তামেউ অবশ্য আগেই ক্লাবের সহসভাপতি এমিল রোজান্ড এবং পরিচালক এনরিক তমবাস, সিলভিও এলিস এবং জোসেপ পন্টকে চাকরি ছেড়ে দেওয়ার জন্য বলেন। ওই চারজনের সঙ্গে বোর্ড পরিচালক মারিও টেক্সিডোর এবং জর্ডি কালসামিগলিয়া পদত্যাগ পত্র জমা দিয়েছেন।

এছাড়া পদত্যাগের কারণ হিসেবে তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে 'বার্সাগেট' হিসেবে উপস্থাপনের বিষয়টিও উল্লেখ করেছেন তারা। বিষয়টি তারা সংবাদ মাধ্যম মারফত জানতে পেরেছেন বলে উল্লেখ করেন। তারা করোনা সংকট কেটে গেলে বার্সার নির্বাচনে অংশ নিয়ে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে আবার দায়িত্বে ফেরার ব্যাপারে আশাও ব্যক্ত করেছেন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

ব্যাংকে বন্ধক রাখা জমি বিক্রির অভিযোগ, বিপাকে ৫  পরিবার 

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ব্যাংকে বন্ধক রাখা ২৩ শতাংশ জ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা