আন্তর্জাতিক

রোহিঙ্গা ইস্যুতে আইসিজে’তে রিপোর্ট জমা দিয়েছে মিয়ানমার

সান নিউজ ডেস্ক:

রোহিঙ্গা ইস্যুতে প্রথমবারের মতো ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস-আইসিজে’তে রিপোর্ট জমা দিয়েছে মিয়ানমার।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, গণহত্যা থেকে সংখ্যালঘু রোহিঙ্গাদের সুরক্ষা দিতে কি কি পদক্ষেপ নেয়া হয়েছে তার বিস্তারিত বর্ণনা রয়েছে এই রিপোর্টে। তবে রিপোর্টের বিস্তারিত এখনও প্রকাশ করা হয়নি। আইসিজেও এই রিপোর্ট প্রকাশ করবে কিনা তা স্পষ্ট নয়।

নেদারল্যান্ডের হেগে অবস্থিত এই আদালত গত জানুয়ারিতে অন্তর্বর্তীকালীন আদেশ ইস্যু করে। তাতে মিয়ানমারকে রাখাইনের সংখ্যালঘু রোহিঙ্গাদের সেফগার্ড বা নিরাপত্তা নিশ্চিতে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা নিতে বলা হয়। দ্রুত এ বিষয়ে আদালতকে তা জানাতে বলা হয়।

মিয়ানমারে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে গত বছর জাতিসংঘের সর্বোচ্চ এই আদালতে মামলা করে গাম্বিয়া। আদালত তা আমলে নিয়ে বিচার কাজ শুরু করে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রাণনাশের হুমকি, ছাত্রদল নেতাসহ ২ জনের বিরুদ্ধে জিডি

মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌরসভায় সম্পত্তি দ...

সম্প্রীতির বার্তা নিয়ে মণ্ডপে মণ্ডপে বিএনপি নেতা  ইমরান

শারদীয় দুর্গাপূজার মহা নবমীতে সম্প্রতি ও সৌহার্দ্য...

মাটিরাঙায় দুটি টাওয়ারের তার কেটে দিয়েছে দুর্বৃত্তরা

খাগড়াছড়ির মাটিরাঙায় টেলিটক টাওয়ারের তার চুরি ও গ...

স্বাস্থ্য খাতকে ‘মাদার অব অল দুর্নীতি’ বললেন এমপি নাসের

দেশের স্বাস্থ্য খাতের সার্বিক অবস্থাকে ‘মাদা...

পার্ক দে প্রিন্সেসে পিএসজি-বার্সেলোনা মহারণের চূড়ান্ত প্রস্তুতি

ফরাসি রাজধানীর রাজপথে যখন নাগরিক বিক্ষোভ, তীব্র সহিংসতা এবং ভাঙচুরের দাবানল ব...

সৌদিতে ফের ফ্লাইট চালু করেছে বিমান বাংলাদেশ

সৌদি আরবের বিমানবন্দরগুলোর নিরাপত্তা পরিস্থিতির উন...

কাল থেকে সাজেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ

বাঘাইছড়ি উপজেলার সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের সরিয়...

৭ জটিল ও দীর্ঘমেয়াদি রোগে আক্রান্তরা লাখ টাকা করে পাবে

ক্যান্সার ও কিডনি রোগসহ সাতটি জটিল এবং দীর্ঘমেয়াদি...

রাজধানীর সড়কে প্রধানমন্ত্রীকে অনুসরণ, ছাত্রলীগ নেতা আটক

ঢাকার মিরপুরে দখলমুক্ত ফুটপাত পরিদর্শনের সময় প্রধা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা