আন্তর্জাতিক

ভারতে আজ থেকে কারফিউ জারি

ইন্টারন্যাশনাল ডেস্ক:

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রোধে ভারতে সোমবার (১৮ মে) থেকে চতুর্থ দফার লকডাউন শুরু হয়েছে। যা চলবে ৩১ মে পর্যন্ত। তবে এ দফার সবচেয়ে বড় ঘোষণা হলো, দেশজুড়ে সন্ধ্যা ৭টা থেকে সকাল ৭টা পর্যন্ত কারফিউ কার্যকর হচ্ছে।

কারফিউ জারির ফলে সন্ধ্যা ৭টার পর কেউ বাড়ি থেকে বের হতে পারবে না। বন্ধ হয়ে যাবে পরিবহন–ব্যবস্থা থেকে শুরু করে সব দোকানপাট।

রবিবার (১৭ মে) রাত ৯টার দিকে বিভিন্ন রাজ্যের মুখ্য সচিব ও স্বরাষ্ট্র সচিবদের সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রিপরিষদ সচিব রাজীব গৌবা ভিডিও কনফারেন্সের মাধ্যমে আয়োজিত এক বৈঠকের পর এই কারফিউ জারির কথা জানান।

এবারের লকডাউনে ৬৫ বছরের বেশি বয়সের প্রবীণ ব্যক্তি, গর্ভবতী নারী ও ১০ বছরের নিচের শিশুদের বাড়ি থেকে একদম বের না হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

পাশাপাশি বিভিন্ন রাজ্যে পরিবহন ব্যবস্থা চালু করার কথাও জানানো হয়। একই সঙ্গে আন্তঃজেলা ও আন্তরাজ্য দূরপাল্লার বাস পরিষেবা চালু করার নির্দেশ দেওয়া হয়। তবে বলা হয়, এসব ব্যাপারে নিজ নিজ রাজ্য চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

ভারতে চতুর্থ দফার লকডউনে বন্ধ থাকবে ট্রেন ও মেট্রো চলাচল। বন্ধ থাকবে বিমান চলাচল। তবে বিভিন্ন রাজ্যে আটকে থাকা শ্রমিক, পর্যটক, রোগী, তীর্থযাত্রীদের নিয়ে আসার জন্য শ্রমিক ট্রেন ও বিশেষ ট্রেন চলবে।

চতুর্থ দফার লকডাউনে বন্ধ থাকবে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, হোটেল, রেস্তোরাঁ, শপিং মল, সিনেমা, থিয়েটার, প্রেক্ষাগৃহ, পানশালা, বিনোদন পার্ক, স্টেডিয়াম, সুইমিং পুল ইত্যাদি।

বন্ধ থাকবে ধর্মীয় স্থান, ধর্মীয় সভা ও ধর্মীয় জমায়েত। তবে নতুন করে এই লকডাউনে খোলার নির্দেশ দেওয়া হয়েছে কনটেনমেন্ট জোনের বাইরের সেলুন ও পার্লার।

এ ছাড়া করোনা সংক্রমিত এলাকাকে লাল, কমলা ও সবুজ জোনে ভাগ করা; অতি সংক্রমিত এলাকার কোনটিকে কনটেনমেন্ট জোন হিসাবে ঘোষণা করা হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব দেওয়া হয় প্রতিটি রাজ্যকে।

বলা হয়েছে, স্থানীয় প্রশাসন প্রয়োজনে ১৪৪ ধারাও জারি করতে পারবে। এই লকডাউনকালে বিবাহ অনুষ্ঠানে মাত্র ৫০ জন যোগ দিতে পারবে। অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে পারবে ২০ জন। তবে এসব হতে হবে সামাজিক দূরত্ব বজায় রেখে।

মূলত করোনার বিরুদ্ধে প্রতিরোধ-যুদ্ধ বেগবান করতেই ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই নির্দেশনা দিয়েছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

মুম্বাই ছাড়লেন মাহেলা জয়াবর্ধনে

আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে দীর্ঘ অধ্যায়ের...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা