রাজনীতি

বাস মালিকদের স্বার্থে ভাড়া বৃদ্ধি: ফখরুল

নিজস্ব প্রতিবেদক:

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাস মালিকদের স্বার্থেই মূলত বাস ভাড়া ৬০ শতাংশ বাড়ানো হয়েছে।

সোমবার (০১ জুন) রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আজ থেকে ঢাকাসহ সারা দেশে বাস-মিনিবাস চলাচল শুরু হয়েছে। বাসে ৫০ শতাংশ যাত্রী পরিবহন করা এবং স্বাস্থ্যবিধি মানার নির্দেশনাসহ সরকার বাস ভাড়া ৬০ শতাংশ বাড়িয়েছে। সেই বাড়তি ভাড়া আজ থেকেই কার্যকর হয়েছে। এই ভাড়ার হার করোনাকালের জন্য প্রযোজ্য হবে।

বাস ভাড়া ৬০ শতাংশ বাড়ানোর এই সিদ্ধান্তের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, 'এটা অমানবিক। কম আয়ের মানুষই বাসে ওঠে। কার স্বার্থে বাস ভাড়া বাড়িয়েছে? মালিকদের স্বার্থে। মালিকদের আবার অনুদান দিচ্ছে। পুরো বিষয়টা হয়েছে লুটপাটের জন্য।'

করোনাভাইরাস মোকাবিলায় শুরু থেকে সরকারের সব পদক্ষেপই ভুল ছিল উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, 'বারবার করে বিশেষজ্ঞরা বলছেন এবং তাদের নিয়োজিত পরামর্শক কমিটিই বলেছে, আরও কিছু দিন নিয়ন্ত্রণে রাখতে। প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসকও বলেছেন।'

মির্জা ফখরুল বলেন, 'ট্রেন, বাস, লঞ্চে মানুষ গাদাগাদি করে উঠছে। বাংলাদেশে গণপরিবহন এই ভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব না। আরও সময় নিতে পারত।'

বিএনপির মহাসচিব বলেন, 'দায়িত্বশীলতা নেই বলেই সরকার তুঘলকি কারবার করছে। জনগণকে মহা বিপদের দিকে ফেলে দেওয়া হয়েছে।' তিনি বলেন, 'সরকারের দায়িত্বহীনতা, সমন্বয়হীনতা। মনেই হয় না যে সরকার আছে। একেক বিভাগ একেক রকম সিদ্ধান্ত নিচ্ছে। সরকারের সুনির্দিষ্ট কোনো দিক নির্দেশনা নেই। সরকারের একলা চলো নীতি উদ্দেশ্যপ্রণোদিত।'

কৃষকদের 'করুণ অবস্থা' উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, কৃষকদের ন্যায্য মূল্য পাওয়ার ব্যাপারে সরকারের কোনো উদ্যোগ নেই। ধান কাটার নামে আওয়ামী লীগ নেতারা কৃষকের পাকা ধান নষ্ট করেছেন। কোথাও কাঁচা ধান কেটেছেন। আর বিএনপি কৃষকের ধান কাটতে সহায়তা করেছে।

মির্জা ফখরুল অভিযোগ করেন, সরকারের দুর্নীতি ও অদূরদর্শিতার কারণে বাংলাদেশের কৃষি আজ ধ্বংসের মুখে। সরকার সরাসরি কৃষকের কাছ থেকে ধান-চাল কম কিনে বেশি কিনছে চালকল মালিকদের থেকে। এতে মধ্যস্বত্বভোগীরা লাভবান হচ্ছে। এখানেও দলীয় ব্যবসায়ী চালকল মালিকদের মুনাফা করে দেয়।

বিএনপির মহাসচিব বলেন, 'বোরো ধানের উৎপাদন হবে প্রায় ২ কোটি মেট্রিক টন। আর সরকার সংগ্রহ করবে ধান ৮ লাখ ও চাল ১৪ লাখ টন। যা উৎপাদনের মাত্র ৯ শতাংশ। বিএনপি এই পরিমাণ ২০ শতাংশ করার দাবি জানায়।'

কৃষকদের জন্য কৃষক দলের কর্মসূচি তুলে ধরেন মির্জা ফখরুল। তিনি বলেন, 'সব জেলায় তারা কৃষকদের থেকে ধান-চাল কেনার জন্য জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেবেন। যেসব কৃষক ধান বিক্রি করতে পারছেন না, তাদের ধান বিক্রি করতে সহায়তা করবে। এছাড়া করোনার মধ্যে ত্রাণ সহায়তা অব্যাহত থাকবে।'

সিকদার গ্রুপের দুই ভাইয়ের দেশ ছাড়ার প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, 'সরকার কোথায়? আজকে এই কারণেই দেশ ভয়াবহ পরিণতির দিকে যাচ্ছে।'

করোনাভাইরাসে সংক্রমিত হয়ে যেসব বিশিষ্ট ব্যক্তি ও বিভিন্ন পেশাজীবী মারা গেছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানান বিএনপির মহাসচিব। তিনি বলেন, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি চিকিৎসক জাফরুল্লাহ চৌধুরীর প্রতিষ্ঠানের কিট প্রমাণিত হয়ে গেছে যে, সেটা কার্যকর। তিনি জাফরুল্লাহ চৌধুরীর দ্রুত রোগমুক্তি কামনা করেন।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টানা উত্থানে শেয়ারবাজারে গতি, লেনদেন ৯ মাসের শীর্ষে

দেশের পুঁজিবাজারে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে টানা আট কার্যদিবস ধরে। ঈদুল আজহা...

বিদ্যুতের দাম ফের বাড়ল, পাইকারি–খুচরায় বড় মূল্যবৃদ্ধি

দেশে বিদ্যুৎ ব্যবহারের খরচ আবারও বাড়ল। পাইকারি এবং খুচরা—দুই পর্যায়েই ব...

বিসিবি নির্বাচন নিয়ে হাইকোর্টে রিট

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনকে ঘিরে নতুন করে আইনি জটিলতা তৈরি হয়ে...

স্বর্ণের দামে বড় ধস—এক ভরিতে কমলো হাজার টাকা, নতুন দর জেনে নিন

দেশের স্বর্ণবাজারে বড় ধরনের মূল্যহ্রাসের ঘোষণা এসেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্য...

ঈদে কেন বাড়ে সড়ক দুর্ঘটনা?

প্রতি বছর ঈদ এলেই দেশের সড়কগুলো যেন আরও বেশি অনিরাপদ হয়ে ওঠে। স্বাভাবিক সময়ের...

রাজস্ব ঘাটতিতে বাড়ছে ব্যাংক ঋণ

দেশের রাজস্ব আয়ে বড় ধরনের ঘাটতি এবং প্রত্যাশিত বৈদেশিক সহায়তা না পাওয়ায় সরকার...

কারামুক্ত সেলিনা হায়াৎ আইভী

গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন নারায়ণ...

কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি আহত

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বসন্তপুর সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিন...

তীব্র গরমে দিনে কতবার গোসল নিরাপদ?

দেশজুড়ে তীব্র গরমে জনজীবন যখন বিপর্যস্ত, তখন শরীর ঠান্ডা রাখতে অনেকেই দিনে এক...

নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা, বেনাপোলে আহত ৪

যশোরের বেনাপোল বাজার এলাকায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা