আন্তর্জাতিক

প্রধানমন্ত্রী হয়েও ক্যাফেতে ঢুকতে পারলেন না জাসিন্ডা!

আন্তর্জাতিক ডেস্ক:

মহামারি করোনাভাইরাসের মধ্যে গত বৃহস্পতিবার (১৪ মে) লকডাউন আরও শিথিল করেছে নিউজিল্যান্ড। আক্রান্তের সংখ্যা ও মৃত্যু একেবারেই কমে যাওয়ায় লকডাউন নেমে গেছে দ্বিতীয় স্তরে।

এদিকে, দেশটিতে করোনা মহামারি নিয়ন্ত্রণে আসার পর এই সপ্তাহে চালু হয়েছে রেস্তোরাঁ। কিন্তু সামাজিক দূরত্বের নির্দেশনার কারণে সীমিত সংখ্যক লোককে তারা ঢুকতে দিচ্ছে। আর তাই বসার আসন ফাঁকা না থাকায় রাজধানী ওয়েলিংটনের একটি রেস্তোরাঁ ফিরিয়ে দিল প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্নকে।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের জেরে নিউজিল্যান্ডে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। সেখানে সবার জন্য বিধিনিষেধ সমান। এমনকি প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্নের জন্যও একই নিয়ম।

তাই রেস্তোরাঁ থেকে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীকে ফিরিয়ে দেয়া হলো। রেস্তোরাঁটির নাম অলিভ বলে জানা গেছে।

শনিবার (১৬ মে) সকালে বাগদত্ত ক্লার্ক গেফোর্ডকে নিয়ে ওই রেস্তোরাঁয় গিয়েছিলেন আর্ডার্ন। সেখানেই ঘটলো অবিশ্বাস্য ঘটনা। বসার জায়গা না থাকায় রেস্তোরাঁর দরজা থেকেই তাকে ফিরিয়ে দেন এক কর্মী।

সেখানে খাবার খেতে যাওয়া জোয়ি নামের একজন টুইটারে লিখেছেন, জেসিন্ডা আর্ডার্ন এইমাত্র অলিভে প্রবেশের চেষ্টা করছিলেন এবং জায়গা না থাকায় তাকে ফিরে যেতে হলো।’

টুইট বার্তায় জেসিন্ডার সঙ্গী ক্লার্ক গেফোর্ড পাল্টা মন্তব্যে করেছেন, এসবের জন্য আমাকেই দায় নিতে হচ্ছে। আমি ঠিকভাবে সবকিছু আয়োজন করতে পারিনি এবং অন্য কোথাও বুক করিনি।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চট্রগ্রামে শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ২ অনুসারী অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার

চট্টগ্রামে সিএমপি’র বিশেষ টিমের অভিযানে বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্র...

২ উপদেষ্ঠা ও ৮ প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন

সরকারের ৮ প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আজ বুধ...

‘দ্যা এম্প্রেয়ার বে’ প্রকল্পে সহ-উদ্যোক্তা হলেন- কাজী ইউছুফ হাসান

মুন্সীগঞ্জের কাজী প্রজেক্ট ডেভেলপমেন্টের চেয়ারম্যান কাজী ইউছুফ হাসান ‘দ...

রাঙ্গাবালীর সামুদাফৎ গ্রামে অগ্নিকাণ্ড

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার সামুদাফৎ গ্রামে ৫ নং ওয়ার্ড এ ভয়াবহ অগ্নিকাণ্...

মুন্সীগঞ্জ টেন্ডার জমা নিয়ে বিএনপি'র দু'পক্ষের সংঘর্ষ

মুন্সীগঞ্জ সদর উপজেলায় টেন্ডার জমা দেওয়া নিয়ে বিএনপি নেতাকর্মীদের দুই পক্ষের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা