বিনোদন

পুলিশের সাইবার ইউনিটের নজরে নোবেল!

বিনোদন ডেস্ক:

ভারতের সারেগামাপা-২০১৯’ এর দ্বিতীয় রানার্সআপ বাংলাদেশের মাঈনুল আহসান নোবেল। তবে গত কয়েকদিন ধরেই ফেসবুকে একের পর এক বিতর্কিত পোস্ট করে তর্কের মধ্যে জড়িয়ে পড়েছেন তিনি।

তাহসিন এন রাকিব নামের একজন ইউটিবার ও সঙ্গীতশিল্পীর সঙ্গে ক্রমাগত বাক্যযুদ্ধে লিপ্ত হন। যেখানে অশালীন শব্দেরও প্রয়োগ ঘটে। এসব চোখ এড়ায়নি পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের।

সংশ্লিষ্ট বিভাগের এডিসি নাজমুল ইসলাম নিজের ব্যক্তিগত প্রোফাইলে একটি পোস্ট করেন। তিনি ওই পোস্টে লেখেন, 'নোবেলম্যান! আপনার পেজের অনেক পোস্ট দেখলাম। দেশের মানুষ আপনাকে ভালোবাসে, আপনার কাছ থেকে অনেকেই অনেকভাবে শেখে। আমি একজন সাইবার কপ হিসেবে আশা করি যে, আপনি আপনার পোস্টের মাধ্যমে সাইবার নীতি মেনে এ দেশের একজন সম্মানিত ব্যক্তি ও গুণীজন হিসেবে সাইবার রিজিলিয়েন্ট সমাজ বিনির্মাণে প্রত্যক্ষ ভূমিকা রাখবেন। আপনি ভাল থাকুন!'

এরপর নোবেলের টনক নড়ে। নোবেল ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়ে একটি পোস্ট করেন। ওই পোস্টে নোবেল লেখেন, ‌‘আমি অত্যন্ত দুঃখিত নাজমুল স্যার। আমি কাউকে আপত্তি করে পোস্ট করিনি। মূলত আমার নতুন গান ‘তামাশা’ মুক্তি উপলক্ষে দর্শকের দৃষ্টি আকর্ষণের জন্য এই পোস্ট দিয়েছি। তবে আমি দুঃখিত। আমি ক্ষমা প্রার্থনা করছি।’

উল্লেখ্য, গত ১০ বছরে বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রিতে কোনো সৃষ্টিশীল গান হয়নি দাবি করে নিজের দুটি গানের কথা পোস্ট করেন নোবেল নিজের ফেসবুক পেইজে। এরপর থেকে সোশ্যাল মিডিয়ায় ওঠে সমালোচনার ঝড়।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা