সারাদেশ

ঝড় দেখলেই মানসিক আতঙ্কে ভোগেন সাউথখালীর মানুষ

বাগেরহাট প্রতিনিধি:

সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় আম্ফানের কারণে উপকূলীয় এলাকার আবহাওয়া এখন থমথমে। মানুষের মধ্যে বিরাজ করছে আতঙ্ক।

স্থানীয়রা বলছেন, এখন পর্যন্ত হাওয়া বন্ধ এবং গুমট অবস্থায় আছে, আকাশে মেঘ। ঠিক যেমনটি হয়েছিল সিডরের পূর্ব মুহূর্তে।

কথিত আছে, এই সাউথখালীতে ২০০৭ সালের সিডরে এমন কোনো পরিবার নেই যেখানে কেউ মারা যাননি। স্থানীয়দের অনেকেই সেই ভয়াবহ স্মৃতি আর আতঙ্ক এখনো কাটিয়ে উঠতে পারেননি।

জলোচ্ছ্বাসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল বাগেরহাটের সুন্দরবন সংলগ্ন শরণখোলা উপজেলা। তাই এখনো ঝড় দেখলেই আঁতকে উঠেন তারা।

সিডরের আঘাতে শুধুমাত্র এই একটি এলাকা থেকে ৭৭৮জন মারা গেছেন। সেই ক্ষতি এখনো তারা পুরোপুরি কাটিয়ে উঠতে পারেননি। এছাড়া আগে যেসব জমিতে ধান চাষ হতো, তার অনেক জমিই নদীতে ভেঙ্গে গেছে।

বর্তমানে এই এলাকায় ১০৭টি আশ্রয়কেন্দ্র আছে। এখন দেখার বিষয় এই যে, এই আশ্রয়কেন্দ্রগুলো মানুষ ও গবাদি পশুকে কতটা নিরাপত্তা দিতে পারে। স্থানীয় প্রশাসন ইতিমধ্যেই কাজ শুরু করেছেন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

বিয়ের প্রলোভন দেখিয়ে মারমা তরুণী ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার

বান্দরবানে এক মারমা তরুণীকে ধর্ষণের অভিযোগে জাতীয়...

১০০ কেজি ওজনেই অভিনেত্রী হওয়ার সিদ্ধান্ত সারা আলি খানের

ছোটবেলা থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন বলিউড তারকা সারা আলি...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা