সারাদেশ

খুলছে অফিস, ঢাকা মুখী মানুষের ঢল

নিজস্ব প্রতিবেদক:

মহামারি করোনার প্রকোপ রোধে সতর্কতা হিসেবে সরকার ঘোষিত সাধারণ ছুটি আর বাড়ছে না। এমন অবস্থায় ৩১ মে থেকে ১৫ জুন পর্যন্ত নির্দিষ্ট কিছু স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে অফিস খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ওই দিন থেকে সীমিত পরিসরে চলবে গণপরিবহনও।

সরকারের পক্ষ থেকে এমন ঘোষণা দেওয়া পর থেকেই ঢাকা মুখী যাত্রীদের ঢল দেখা যাচ্ছে। যেহেতু ৩১ মে এর আগে গণপরিবহন চালু হচ্ছে না তাই আপাতত ভেঙে ভেঙে সবাই গন্তব্যের দিকে ছুটছেন।

অন্যদিকে করোনার ঝুঁকি নিয়েই কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌ-রুট হয়ে ঢাকায় ফিরছেন দক্ষিণাঞ্চলের মানুষ। লঞ্চ ও স্পিডবোট বন্ধ থাকায় ফেরিতে করেই পদ্মা পাড়ি দিচ্ছেন তারা। ভোরের আলো ফুটতে না ফুটতেই নৌরুটে ভিড় করেছেন মানুষ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নৌ রুটটি লোকে লোকারণ্য হয়ে যায়।

এমন অবস্থায় মানা হচ্ছে না কোনো সামাজিক দূরত্ব; মানা হচ্ছে না স্বাস্থ্যবিধিও। অনেকের মুখে নেই মাস্ক। ফেরিতে নেই করোনা সংক্রমণের নিয়ম মানার বালাই।

ঢাকাগামী মানুষজন বলছেন, ৩১ মে থেকে অফিস খুলছে তাই ঢাকায় যাচ্ছি। অফিস না করে তো মাসের পর মাস মালিক পক্ষ আমাদের বেতন দিবে না। আর বেতন না দিলে আমরা চলবো কিভাবে। তাই ঝুঁকি নিয়েই ঢাকায় যাচ্ছি।

বিশ্লেষকরা বলছেন, করোনাভাইরাস কত দিন থাকবে এর সঠিক সময় কারো জানা নেই। এভাবে বসে থাকলে মানুষজন না খেয়ে মরবে। তাই অর্থনীতি সচল রাখার জন্য ধীরে ধীরে সব কিছু খুলে দেওয়া ছাড়া অন্য কোন উপায় নেই। তবে স্বাস্থ্যবিধি মেনেই সবকিছু করতে হবে বলে জানান তারা।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টেকনাফে অটোরিকশা থেকে ৭০ হাজার ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী বিশেষ অভিযানে একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে ব...

৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত  বহাল

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের কারণে সমুদ্রবন্দর ও উপকূলীয় এলাক...

কিশোরগঞ্জ জেলা ছাত্রশিবিরের নতুন সভাপতি মুজাহিদ, সেক্রেটারি আবু আহমেদ

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কিশোরগঞ্জ জেলা শাখার ২০২৬ সালের অবশিষ্ট সেশনের জ...

রেজিস্ট্রেশন এমপ্লয়ীজ অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

নোয়াখালীতে বিভাগীয় সম্মেলনের মাধ্যমে বাংলাদেশ রেজিস্ট্রেশন এমপ্লয়ীজ অ্যাসো...

দুর্নীতি ও দখলদারিত্বের বিরুদ্ধে কঠোর বার্তা হাসনাত আবদুল্লাহর

জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলে...

গজারিয়াতে কনস্ট্রাকশন সাইটে সংঘবদ্ধ ডাকাতি, গ্রেপ্তার ১৯

মুন্সীগঞ্জের গজারিয়ায় একটি নির্মাণাধীন প্রকল্পে সংঘবদ্ধ ডাকাতির ঘটনায় ১৯ জনকে...

মুন্সীগঞ্জে বন্ধু ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরি'কে জরিমানা

মুন্সীগঞ্জের সদর উপজেলার মুক্তারপুর বিসিক শিল্পনগরী এলাকায় অস্বাস্থ্যকর পরিবে...

মাদারীপুরে স্ত্রীকে গলাকেটে হত্যা, স্বামী আটক

মাদারীপুরের কালকিনিতে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে গলাকেটে হত্যার অভিযোগ উঠে...

২০৩০-এর পথে বাংলাদেশ: এসডিজি অর্জনে কতটা এগিয়েছে দেশ?

দারিদ্র্য কমেছে, নারীর ক্ষমতায়ন বেড়েছে, অবকাঠামোতে এসেছে দৃশ্যমান পরিবর্তন।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা