জাতীয়

কোভিড-১৯ মোকাবিলায় অভিজ্ঞ দল পাঠাতে চায় চীন

নিজস্ব প্রতিবেদক:

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করে করোনাভাইরাস প্রতিরোধে অভিজ্ঞ দল পাঠানোর প্রস্তাব দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

বুধবার (২০ মে) বিকাল ৫টায় বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ফোন করে এ প্রস্তাব দেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

দীর্ঘ ২৫ মিনিটের টেলিফোন আলাপে করোনার মোকাবিলায় পারস্পারিক ছাড়াও চীন বাংলাদেশের সাথে কৌশলগত অংশীদারিত্ব বিষয় নিয়ে আলোচনা হয় এ দুই নেতার মধ্যে। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম গণমাধ্যমকে এসব তথ্য জানান।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, চীনের প্রেসিডেন্ট বিকাল (২০ মে) ৫টার দিকে প্রধানমন্ত্রীকে ফোন করেছিলেন এবং বাংলাদেশের করোনাভাইরাস পরিস্থিতির বর্তমান অবস্থার কথা জানতে চান।

তিনি বলেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেছেন। করোনাভাইরাস লড়াইয়ে সে দেশের বিশেষজ্ঞ দল প্রেরণের প্রস্তাব দিয়েছেন।

জিনপিং প্রধানমন্ত্রীকে বলেন, আপনি চাইলে করোনভাইরাস প্রতিরোধে বিশেষজ্ঞের দল বাংলাদেশে পাঠাতে প্রস্তুত। ২৫ মিনিটের কথোপকথনের সময় চীন প্রেসিডেন্ট আশ্বাস দিয়েছিলেন যে তার দেশ বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে সমর্থন অব্যাহত রাখবে। তিনি বলেন, আমরা অর্থনৈতিক উন্নতির জন্য সর্বদা বাংলাদেশের পাশে থাকবো এবং আন্তর্জাতিক ফোরামেও দেশকে সমর্থন দেব।

জিনপিং আরও বলেন, চীন বাংলাদেশের সাথে ‘কৌশলগত অংশীদারিত্ব' আরও জোরদার করার জন্য কাজ চালিয়ে যাবে।

প্রেস সচিব বলেন, প্রধানমন্ত্রী করোনভাইরাস পরিস্থিতির জন্য বাংলাদেশের প্রতি সমবেদনা জানানোর জন্য চীনা প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়েছন।

এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোভিড-১৯ মহামারি মোকাবিলার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে একত্রে কাজ করার আহ্বান পুনব্যক্ত করেন। মহামারি চলাকালীন একে অপরের দেশে চিকিৎসা সরঞ্জাম ও অন্যান্য পণ্য প্রেরণের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রেস সচিব জানান, চীন প্রেসিডেন্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চীন সফরের কথা স্মরণ করেছেন।

জিনপিং বলেছিলেন, তার (বঙ্গবন্ধু) সফর দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তি স্থাপন করেছিল। আমরা আশাবাদী যে সেই সম্পর্কগুলো আগামী দিনে আরও জোরদার হবে।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হজক্যাম্পে ইসলামী ব্যাংকের বিশেষ হজ বুথ উদ্বোধন

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি হজ যাত্রীদের ব্যাংকিং সেবা, প্রয়োজনীয় তথ্য ও উপ...

তেলের সরবরাহ বাড়ছে আজ থেকে

দেশে জ্বালানি তেলের বাজারে সৃষ্ট অস্বাভাবিক চাপ সামাল দিতে আজ থেকে সরবরাহ বাড়...

তেলের দাম আবার বাড়ল!

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির ধারাবাহিক প্রভাবে দেশের ভোক্তা পর্যায়ে...

রাজনৈতিক দল ও রাষ্ট্র পরিচালনা: ব্যবধান ও সমন্বয়ের নতুন রাজনীতি

এ, কে, এম শফিউল আযম রুমি: বর্তমান রাজনৈতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে অনেক কিছু...

হরমুজ প্রণালি ফের বন্ধ

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফার সংলাপ নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা