জাতীয়

করোনায় আক্রান্ত ‘বিচ্ছু জালাল’

নিজস্ব প্রতিবেদক:

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন একাত্তরের গেরিলা যোদ্ধা জহিরউদ্দিন জালাল। শনিবার (২৩ মে) তার পারিবারিক সূত্রে এ তথ্য মিলেছে। তিনি স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তবে আরও উন্নত চিকিৎসার জন্য তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়ার হবে বলে জানা গেছে।

একাত্তরে কিশোর বয়সে বাড়ি থেকে পালিয়ে মুক্তিযুদ্ধে গিয়েছিলেন জহিরউদ্দিন জালাল। তখন ঢাকার আজিমপুর ওয়েস্টএন্ড হাই স্কুলে নবম শ্রেণিতে পড়তেন। যুদ্ধে যাওয়ার পর তার ডানপিটে ও সাহাসী ভূমিকা দেখে সেক্টর কমান্ডার খালেদ মোশাররফ তাকে 'বিচ্ছু জালাল' বলে ডাকতেন। সেই থেকে তিনি এই নামেই বেশি পরিচিতি পান।

জহিরউদ্দিন জালাল বলেন, বেশ কয়েকদিন ধরে তিনি নিউজমোনিয়ায় ভুগছিলেন। পরে তার করোনাভাইরাস পরীক্ষা করা হলে পজেটিভ ফলাফল আসে।

তিনি বলেন, `প্রথমে ধানমন্ডির মডার্ন হাসপাতালে ভর্তির চেষ্টা করলেও তারা রাখেনি। গত তিন দিন আগে আমি স্কয়ার হাসপাতালে ভর্তি হই।’

শারীরিক অবস্থা দুর্বল হলেও তিনি এখনো অক্সিজেন ছাড়া নিজেই শ্বাস নিতে পারছেন।

উল্লেখ্য, একাত্তরে মানবতাবিরোধী অপরাধীদের বিচারের ট্রাইব্যুনালে জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের বিরুদ্ধে সাক্ষী দিয়েছিলেন 'বিচ্ছু জালাল’।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টানা উত্থানে শেয়ারবাজারে গতি, লেনদেন ৯ মাসের শীর্ষে

দেশের পুঁজিবাজারে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে টানা আট কার্যদিবস ধরে। ঈদুল আজহা...

বিদ্যুতের দাম ফের বাড়ল, পাইকারি–খুচরায় বড় মূল্যবৃদ্ধি

দেশে বিদ্যুৎ ব্যবহারের খরচ আবারও বাড়ল। পাইকারি এবং খুচরা—দুই পর্যায়েই ব...

বিসিবি নির্বাচন নিয়ে হাইকোর্টে রিট

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনকে ঘিরে নতুন করে আইনি জটিলতা তৈরি হয়ে...

স্বর্ণের দামে বড় ধস—এক ভরিতে কমলো হাজার টাকা, নতুন দর জেনে নিন

দেশের স্বর্ণবাজারে বড় ধরনের মূল্যহ্রাসের ঘোষণা এসেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্য...

ঈদে কেন বাড়ে সড়ক দুর্ঘটনা?

প্রতি বছর ঈদ এলেই দেশের সড়কগুলো যেন আরও বেশি অনিরাপদ হয়ে ওঠে। স্বাভাবিক সময়ের...

রাজস্ব ঘাটতিতে বাড়ছে ব্যাংক ঋণ

দেশের রাজস্ব আয়ে বড় ধরনের ঘাটতি এবং প্রত্যাশিত বৈদেশিক সহায়তা না পাওয়ায় সরকার...

কারামুক্ত সেলিনা হায়াৎ আইভী

গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন নারায়ণ...

কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি আহত

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বসন্তপুর সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিন...

তীব্র গরমে দিনে কতবার গোসল নিরাপদ?

দেশজুড়ে তীব্র গরমে জনজীবন যখন বিপর্যস্ত, তখন শরীর ঠান্ডা রাখতে অনেকেই দিনে এক...

নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা, বেনাপোলে আহত ৪

যশোরের বেনাপোল বাজার এলাকায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা