জাতীয়

ঈদে মিলবে না বন্দিদের সাক্ষাৎ, কথা হবে মোবাইলে!

নিজস্ব প্রতিবেদক:

মরণঘাতী করোনার প্রকোপ ঠেকাতে গত এপ্রিলে সারা দেশের ৬৮ কারাগারে বন্দিদের সঙ্গে স্বজনদের সাক্ষাৎ বন্ধ করে দেয় কারা কর্তৃপক্ষ।
তারই ধারাবাহিকতায় এবার ঈদেও বন্দিদের সঙ্গে সাক্ষাতের সুযোগ পাচ্ছে না তাদের পরিবার ও স্বজনেরা।

তবে বন্দিরা তাদের পরিবারের সঙ্গে মোবাইল ফোনে পাঁচ মিনিট করে কথা বলার সুযোগ পাচ্ছেন।

প্রতিবার পরিবার থেকে ঈদের দিন খাবার পাঠানোর সুযোগ থাকলেও এবার সেটা হচ্ছে না।

কারা কর্মকর্তারা জাানান, দেশে করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বন্দিদের সঙ্গে তাদের স্বজনদের সাক্ষাৎ বন্ধ থাকবে। তবে দেশের কারাগারগুলো থেকে বিশেষ প্রয়োজনে বন্দিকে মোবাইল ফোনে কথা বলার সুযোগ দেওয়া হচ্ছে।

সারা দেশের মতো কারাগারেও করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে। গত বৃহস্পতিবার (২১ মে) পর্যন্ত দেশের ছয়টি কারাগারে বন্দি ও কারারক্ষী মিলে ৪৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে আছেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের ২৩ জন কারারক্ষী।

গত শুক্রবার (২২ মে) পর্যন্ত ১০ জন সুস্থ হয়েছেন বলে জানান ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহাবুবুল ইসলাম।

গত এপ্রিল মাসে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এক বন্দি চিকিৎসাধীন থাকার সময় করোনা আক্রান্ত হন। তাকে পাহারা দেওয়া কারারক্ষীদের মধ্যেও করোনা ছড়ায়। তাদের মাধ্যমে পুরনো ঢাকার পুরনো কারাগারের ব্যারাকে থাকা কারারক্ষীদের মধ্যে ভাইরাস ছড়ায়। এভাবে ২৩ জন কারারক্ষী আক্রান্ত হন। এ ছাড়া সিলেটে একজন বন্দি করোনা আক্রান্ত হয়ে মারা যান। পঞ্চগড়ে একজন বন্দির প্রথম পরীক্ষায় করোনা শনাক্ত হয়। তবে দ্বিতীয়বার পরীক্ষায় তার নেগেটিভ আসে।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের এক কর্মকর্তা জানান, বন্দিদের পাঁচ মিনিট করে পরিবারের লোকজনের সঙ্গে কথা বলার সুযোগ দেওয়া হচ্ছে। বন্দিরা যখন কথা বলেন তখন কী বলেন শোনা হয়। তারা যাতে পরিবারের খোঁজখবরের বাইরে অন্য কোনো বিষয় নিয়ে কথা না বলতে পারে সে বিষয়ে খেয়াল রাখা হয়। কথা বলার সময় বন্দিরা তাদের পরিবারের লোকদের কারাগারে না আসার জন্য বলছেন। এমনকি করোনার এই সময়ে যাতে ঘর থেকে বের না হয় সে বিষয়েও পরামর্শ দিচ্ছেন।

ওই কর্মকর্তা জানান, বন্দিদের পরিবারের খাবার দেওয়া না হলেও ঈদের দিন অন্যান্য বছরের মতোই ঈদের বিশেষ খাবার দেওয়া হবে।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

রৌমারীতে ট্রাকচাপায় এক পরিবারের তিনজনসহ নিহত ৫

কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকচাপায় ইজিবাইকের একই পরিব...

ইনানী রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড...

ঢাবি শিক্ষার্থী তেহামীর মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ

কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা