জাতীয়
ঘূর্ণিঝড় 'আম্ফান'

আশ্রয়কেন্দ্রে যেতে প্রধানমন্ত্রীর আহ্বান

নিজস্ব প্রতিবেদক:

রাতের মধ্যেই সবাইকে আশ্রয়কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (১৯ মে) রাতে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত জানান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

প্রেস উইং থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, 'প্রধানমন্ত্রীর নির্দেশে ইতিমধ্যে উপকূলীয় এলাকা থেকে ৩ লাখেরও বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।

রাতের মধ্যেই সবাইকে আশ্রয়কেন্দ্রে চলে আসার জন্য আহ্বান করা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্যোগ পরিস্থিতি মনিটরিং করছেন।'

এদিকে মঙ্গলবার (১৯ মে) আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়, "পশ্চিম মধ্য-বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুপার ঘূর্ণিঝড় ‘আম্ফান’ অতি প্রবল ঘূর্ণিঝড় আকারে উত্তর,উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে খুলনা ও চট্টগ্রামের মধ্যবর্তী অঞ্চল দিয়ে আগামীকাল বুধবার বিকালে কিংবা সন্ধ্যার মধ্যে বাংলাদেশ উপকূল অতিক্রম করতে পারে।"

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সুপার ঘূর্ণিঝড় কেন্দ্রের ৮৫ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ২০০ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ২২০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। সুপার ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই বিক্ষুব্ধ রয়েছে।

অন্যদিকে, সুপার সাইক্লোনে রূপ নেওয়া ‘আম্ফান’ উপকূলের দিকে ধেয়ে আসায় বুধবার (২০ মে) সকাল ৬টা থেকে মহাবিপদ সংকেত জারি করা হবে বলে মঙ্গলবার (১৯ মে) জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান।

সেসময় মন্ত্রী বলেন, সামাজিক দূরত্ব বজায় রেখে ১২ হাজার ৭৮টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। এখানে ৫১ লাখ ৯০ হাজার মানুষ থাকতে পারবে। তবে সেখানে করোনা পরিস্থিতির কারণে ২০ থেকে ২২ লাখ মানুষকে সরিয়ে আনার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টানা উত্থানে শেয়ারবাজারে গতি, লেনদেন ৯ মাসের শীর্ষে

দেশের পুঁজিবাজারে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে টানা আট কার্যদিবস ধরে। ঈদুল আজহা...

বিদ্যুতের দাম ফের বাড়ল, পাইকারি–খুচরায় বড় মূল্যবৃদ্ধি

দেশে বিদ্যুৎ ব্যবহারের খরচ আবারও বাড়ল। পাইকারি এবং খুচরা—দুই পর্যায়েই ব...

জিম্বাবুয়ে ‘এ’ ম্যাচে এইচপি দলে তরুণদের সুযোগ

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ভবিষ্যৎ তারকা তৈরির অন্যতম গুরুত্বপূর্ণ প্ল্যাটফর...

আইনি জট কাটিয়ে নির্বাচনের পথে বিসিবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচনকে কেন্দ্র করে সৃষ্ট আ...

জাতীয় চলচ্চিত্র পুরস্কারের সংশোধিত তালিকায় নতুন নাম

২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণার পর সৃষ্ট বিতর্কের প্রেক্ষিতে পুরস্...

রাজস্ব ঘাটতিতে বাড়ছে ব্যাংক ঋণ

দেশের রাজস্ব আয়ে বড় ধরনের ঘাটতি এবং প্রত্যাশিত বৈদেশিক সহায়তা না পাওয়ায় সরকার...

কারামুক্ত সেলিনা হায়াৎ আইভী

গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন নারায়ণ...

কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি আহত

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বসন্তপুর সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিন...

তীব্র গরমে দিনে কতবার গোসল নিরাপদ?

দেশজুড়ে তীব্র গরমে জনজীবন যখন বিপর্যস্ত, তখন শরীর ঠান্ডা রাখতে অনেকেই দিনে এক...

নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা, বেনাপোলে আহত ৪

যশোরের বেনাপোল বাজার এলাকায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা