ছবি : সংগৃহিত
বাণিজ্য

নভেম্বরে রেমিট্যান্স কমল

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের নভেম্বর মাসে কমেছে প্রবাসী আয় বা রেমিট্যান্স। গত মাসে বৈধ পথে ও ব্যাংকের মাধ্যমে ১৯৩ কোটি ডলারের সমপরিমাণ বৈদেশিক মুদ্রা রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। রেমিট্যান্সের এ পরিমাণ আগের মাস অক্টোবরের চেয়ে প্রায় ৫ কোটি ডলার কম।

আরও পড়ুন: আয়কর দাখিলের সময় বাড়ল

রোববার (৩ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন তথ্যে বলা হয়েছে, নভেম্বর মাসে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দেশে রেমিট্যান্স এসেছে ১৯৩ কোটি ডলার । দেশীয় মুদ্রায় যার পরিমাণ ২১ হাজার ২৩০ কোটি টাকা (প্রতি ডলার ১১০ টাকা করে ধরে)। আগের মাস অক্টোবর মাসে রেমিট্যান্স এসেছিল ১৯৭ কোটি ৭৫ লাখ ডলার।

খাত সংশ্লিষ্ট ও বিভিন্ন ব্যাংকের কর্মকর্তারা বলেন, মাসের প্রথমে ডলার রেট বেশি থাকায় রেমিট্যান্স প্রবাহ বেড়েছিল। কিন্তু ব্যাংকগুলো কেন্দ্রীয় হস্তক্ষেপে সংকটের মধ্যে ডলারের দাম কমিয়ে দেওয়ায় বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে উৎসাহিত হারাচ্ছেন প্রবাসীরা।

আরও পড়ুন: রাজধানীতে নারীর লাশ উদ্ধার

প্রকাশিত তথ্য অনুযায়ী, নভেম্বর মাসে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ১৪ কোটি ৪২ লাখ ডলার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে ৫ কোটি ৩২ লাখ ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ১৭২ কোটি ৬৭ লাখ ডলার ও বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে ৫৯ লাখ ২০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে।

২০২৩-২৪ অর্থবছরের অক্টোব‌রে দেশে প্রবাসী রেমিট্যান্স এসেছে ১৯৭ কোটি ৭৬ লাখ মার্কিন ডলার। এর আগে সেপ্টেম্বরে রেমিট্যান্স এসেছে ১৩৩ কোটি ৪৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার।

অপরদিকে জুলাই মাসে রেমিট্যান্স এসেছে ১৯৭ কোটি ৩১ লাখ ৫০ হাজার মার্কিন ডলার। আগস্টে রেমিট্যান্স এসেছে ১৫৯ কোটি ৯৪ লাখ ৫০ হাজার মার্কিন ডলার।

এছাড়া, সেপ্টেম্বরে প্রবাসী আয় এসেছিল ১৩৩ কোটি ৪৩ লাখ মার্কিন ডলার। সবমিলিয়ে চলতি অর্থবছরের (জুলাই-নভেম্বর) ৫ মাসে রেমিট্যান্সে বা আয় এসেছে ৮৮১ কোটি ৪৫ লাখ মার্কিন ডলার।

আরও পড়ুন: সোনার দাম ফের বাড়ল

প্রসঙ্গত, ২০২২-২৩ অর্থবছরে রেমিট্যান্স এসেছিল ২ হাজার ১৬১ কোটি ৭ লাখ মার্কিন ডলার। এর আগে ২০২১-২০২২ অর্থবছরে মোট আয় এসেছিল ২ হাজার ১০৩ কোটি ১৭ লাখ মার্কিন ডলার। ২০২০-২১ অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্স আহরণ হয়েছিল, যার পরিমাণ ছিল ২ হাজার ৪৭৭ কোটি ৭৭ লাখ মার্কিন ডলার।

সান নিউজ/এসকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বিশ্বে চীনের মুরগির মাংসের চাহিদা বাড়ছে

চীনের অভ্যন্তরে খাদ্যাভ্যাসে পরিবর্তন, সরকারের নীতিগত সহায়তা এবং ব্যাপক উৎপাদ...

মাত্র দুই সপ্তাহের রেমিট্যান্স ১৫১ কোটি ডলার

সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ দেশে রেমিট্যান্স ন...

জাতীয় দলে নতুন সেনসেশন রোনান সুলিভান

জাতীয় ফুটবল দলের দীর্ঘদিনের আক্রমণভাগের গোলখরা দূর করতে বড় ভূমিকা রাখতে পারে...

সকল সরকারি দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের নির্দেশ

সরকারি সব ধরনের দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের ন...

মনিরুলসহ পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ আদালতের

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অবৈধপথে বিত্তশালী বনে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা