সংগৃহীত ছবি
বাণিজ্য

সোনার দাম ফের বাড়ল

নিজস্ব প্রতিবেদক : দেশের বাজারে মাত্র তিন দিনের মাথায় আবারও স্বর্ণের দাম বেড়েছে।

আরও পড়ুন : সংবিধানের বাইরে ভোটের সুযোগ নেই

বুধবার (২৯ নভেম্বর) বাজুস এক সংবাদ বিজ্ঞপ্তিতে ভালো মানের ২২ ক্যারেটের ভরিপ্রতি স্বর্ণের দাম ১ হাজার ৭৫০ টাকা বাড়িয়ে ১ লাখ ৯ হাজার ৮৭৫ টাকা নির্ধারণ করে। আগামীকাল বৃহস্পতিবার থেকে সারাদেশে স্বর্ণের দাম নতুন এ দর কার্যকর হবে।

আরও পড়ুন : বিশ্ব অংশগ্রহণমূলক নির্বাচন চায়

এছাড়া ২১ ক্যারেটের ভরিপ্রতি স্বর্ণের দাম ১ লাখ ৪ হাজার ৮৫৯ টাকা, ১৮ ক্যারেটের ৮৯ হাজার ৯২৯ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম ৭৪ হাজার ৯৪১ টাকা নির্ধারণ করা হয়েছে। স্বর্ণের দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রাখা হয়েছে রুপার দাম।

এর আগে, গত ২৬ নভেম্বর ভালো মানের ২২ ক্যারটের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ৭৪৯ টাকা বাড়িয়ে এক লাখ আট হাজার ১২৫ টাকা নির্ধারণ করে বাজুস। এ ছাড়া ২১ ক্যারেটের ভরিপ্রতি স্বর্ণের দাম ১ লাখ ৩ হাজার ২২৬ টাকা, ১৮ ক্যারেটের ৮৮ হাজার ৪৭১ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ৭৩ হাজার ৭১৬ টাকা নির্ধারণ করা হয়েছিল।

আরও পড়ুন : নির্বাচনে অনেক ভোট পড়বে

প্রসঙ্গত, চলতি বছরের ২০ জুলাই দেশের ইতিহাসে প্রথমবারের মতো ২২ ক্যারেট স্বর্ণের দাম ১ লাখ টাকা ছাড়িয়েছিল। তখন ভালো মানের প্রতিভরি সোনার দাম বেড়ে হয়েছিল ১ লাখ ৭৭৭ টাকা।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

ক্ষতিপূরণ ও নিরাপদ প্রত্যাবাসনে জোর দিচ্ছে বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রোহিঙ্গা সংকট নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ এক মোড় তৈরি হয়েছে। আন্তর্জ...

আমিরাতের কাছে হেরে বিদায় বাংলাদেশের!

এএফসি অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্ব থেকে হতাশাজনক বিদায় নিল বাংলাদে...

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে দুবলারচরে কোটি কোটি টাকার মাছ নষ্ট

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে টানা তিন দিনের বৃষ্টি ও ঝ...

শেষ টেস্টে নেই অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম!

কুঁচকির ইনজুরিতে পড়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন শেষ টেস্ট থেকে ছিটকে গেলে...

কামিন্সেই পূর্ণ সমর্থন সিএর, নতুন তদন্তে না!

বহুল আলোচিত বল টেম্পারিং বিতর্ক নতুন করে মাথাচাড়া দেওয়ার প্রেক্ষাপটে টেস্ট...

প্রতিটি গ্রামে ‘বায়োগ্যাস পল্লী’ গড়ার উদ্যোগ নিয়েছে সরকার: আমিনুল হক

বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলা ও গ্রামীণ অর্থনীতিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা