সংগৃহীত ছবি
জাতীয়

নির্বাচনে অনেক ভোট পড়বে

নিজস্ব প্রতিবেদক : আগামী নির্বাচনে অনেক বেশি ভোট পড়বে। এতে করে নির্বাচনে গ্রহণযোগ্যতা আসবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

আরও পড়ুন : বিআরটিসি বাসে আগুন

বুধবার (২৯ নভেম্বর) সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসানের কাছে মনোনয়ন জমা দিয়ে তিনি এসব কথা বলেন।

আব্দুল মোমেন বলেন, এবারের নির্বাচনে অনেক ভোট পড়বে। তাতেই নির্বাচনে গ্রহণযোগ্যতা আসবে। কে আসলো না আসলো সেটা বিষয় না। জনগণ সঙ্গে আছে কিনা সেটাই দেখার বিষয়।

আরও পড়ুন : ঢাকায় ইইউর বিশেষজ্ঞ দল

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপির আন্দোলনের নমুনা হলো রাতের অন্ধকারে লুকিয়ে আগুন জ্বালানো। এতে নির্বাচনে কোনো প্রভাব পড়বে না। দেশের মানুষকে নির্বিঘ্নে উৎসমুখর পরিবেশে ভোটকেন্দ্রে আসার আহ্বান জানান।

মনোনয়নপত্র জমাদানকালে সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সহ-সভাপতি কাউন্সিলর জগদীশ চন্দ্র দাসসহ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আরও পড়ুন : ইইউ প্রতিনিধিদের সাথে ইসির বৈঠক

সিলেটের ছয়টি সংসদীয় আসনে প্রার্থী হতে এ পর্যন্ত মনোনয়ন সংগ্রহ করেছেন ৪৪ জন; তাদের মধ্যে জমা দিয়েছেন কেবল সিলেট-১ আসনের সংসদ সদস্য পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে পাঁচ দিনের নিউইয়র্ক স...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

রাজধানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

রাজধানীর বনানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলে থাকা দুই যুবক...

ভুয়া সচিবের প্রতারণার শিকার অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

সচিব পরিচয়ে প্রতারণা করে অবসরপ্রাপ্ত এক সেনা কর্মকর্তার কাছ থেকে ৩০ লাখ টাকা...

প্রধানমন্ত্রীর ফেনী সফর ঘিরে ব্যস্ত প্রশাসন

সরকার গঠনের পর প্রথমবারের মতো ফেনী সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্...

অজ্ঞাত নম্বর থেকে হুমকি, জিডি করলেন অপ্রতিমের বাবা-মা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের...

টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়া পাচারকালে উদ্ধার ১৭

কক্সবাজারের টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে একটি বাড়িতে আটকে র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা