বাণিজ্য

মানিলন্ডারিং প্রতিরোধে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সান নিউজ ডেস্ক: বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)-এর আয়োজনে ও ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর নেতৃত্বে নরসিংদী জেলায় কর্মরত সকল তফসিলী ব্যাংকের মনোনীত কর্মকর্তাদের অংশগ্রহণে মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা সম্প্রতি নরসিংদী আঞ্চলিক সমবায় ট্রেইনিং ইন্সটিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন: কল্যাণমুখী প্রকল্প নিয়ে আপস নয়

বিএফআইইউ-এর অতিরিক্ত পরিচালক সৈয়দ কামরুল ইসলাম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর প্রধান মানিলন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা তাহের আহমদ চৌধুরী। ব্যাংকের নরসিংদী শাখা ব্যবস্থাপক আলিমুর রহমানের সভাপতিত্বে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন বিএফআইইউ-এর যুগ্ম পরিচালক মোহাম্মদ মঈন উদ্দিন, উপপরিচালক ফেরদৌস আরা ও মোছাঃ ফুয়ারা খাতুন।

আরও পড়ুন: ধর্ষণ মামলায় ৬ আসামির মৃত্যুদণ্ড

এ সময় আরো উপস্থিত ছিলেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ডেপুটি প্রধান মানিলন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা মুহাম্মদ গোলাম রাব্বানী, প্রধান কার্যালয়ের মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিভাগের ভাইস প্রেসিডেন্ট শোয়াইব আহমদ ও এফএভিপি মোঃ রেজাউল ইসলাম।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা